Home » প্রাক্তনীর জোড়া গোলে লা লিগায় জোর ধাক্কা রিয়েলের

প্রাক্তনীর জোড়া গোলে লা লিগায় জোর ধাক্কা রিয়েলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ সেপ্টেম্বর: লা লিগায় জোর ধাক্কা খেল রিয়েল মাদ্রিদ। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারল কার্লো অ্যান্সেলোত্তির ছেলেরা। রিয়েলের বিপক্ষে জোড়া গোল করেন প্রাক্তনী আলভারো মোরাতা। এছাড়াও অ্যান্টোনিও গ্রিজম্যান একটি গোল করেছেন। রিয়েলের হয়ে একটি গোল শোধ করেন টনি ক্রুস।

চলতি লা-লিগায় প্রথম হারের মুখ দেখল রিয়েল মাদ্রিদ। সোমবার সিভিটাস মেট্রোপলিটন স্টেডিয়ামে রিয়েল মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদের। খেলা শুরু হওয়ার চার মিনিটের মধ্যে ঘরের মাঠে এগিয়ে যায় অ্যাটলেটিকো। স্যামুয়েল লিনোর ক্রস থেকে হেড করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন আলভারো মোরাতা। খেলার ১১ মিনিটের মাথায় ব্যবধান ২-০ করার সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে গোল করতে ব্যর্থ হন জিমিনেজ। দ্বিতীয় গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ছোট মাদ্রিদকে। খেলার ১৮ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে দ্বিতীয় গোলটি করেন অ্যান্টোনিও গ্রিজম্যান। গোলের বলটি বাড়িয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার সউল নিগুয়েজ। দুই গোলে পিছিয়ে থেকে গোল শোধ এর মরিয়া প্রয়াস করতে থাকে রিয়েল।৩৫ মিনিটে রিয়েলের হয়ে একটি গোল শোধ করেন টনি ক্রুজ। বক্সের বাইরে থেকে দূরপাল্লার জোরালো শটে বল জালে জড়ান এই জার্মান মিডফিল্ডার। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের তাঁদের হয়ে ব্যবধান বাড়ান মোরাতা।

আরও পড়ুন:গোলের ধারা অব্যাহত হাল্যান্ডের, প্রিমিয়ার লিগে জয় ম্যাঞ্চেস্টার সিটি, ইউনাইটেডের

প্রথমে অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগদান এই স্প্যানিশ ফরওয়ার্ড। ২০১০-২০১৪ ও ২০১৬-১৭ মরশুমে রিয়েলের জার্সি গায়ে খেলেছেন মোরাতা। এই ক্লাবের জার্সিতেই জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা-লিগা। সেই পুরনো দলের বিরুদ্ধেই এই ম্যাচে জ্বলে উঠলেন ৩০ বছরের স্ট্রাইকার।

আরও পড়ুন: লা লিগায় দুরন্ত প্রত্যাবর্তন বার্সেলোনার, ২ গোলে পিছিয়ে পড়েও জিতলেন লেভানডস্কিরা

এই ম্যাচটির আগে পর্যন্ত লা-লিগায় পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছিল রিয়েল। সোমবার হারায় বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেল কার্লো আন্সেলোত্তির দল। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লা-লিগার শীর্ষে রইল বার্সেলোনা। সমসংখক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে লিক তালিকার দ্বিতীয় নম্বরে জিরোনা। এক পয়েন্ট পিছনে তৃতীয় স্থানে রইল রিয়েল। অ্যাটলেটিকো ১০ পয়েন্ট নিয়ে উঠে এল পঞ্চম স্থানে। যদিও একটি ম্যাচ কম খেলেছে তাঁরা।

About Post Author