সময় কলকাতা ডেস্ক, ৯ নভেম্বর: যে কোন অনুষ্ঠানের সময় মটন ছাড়া যেন খাওয়া-দাওয়া জমতেই চায়না। মটন ছাড়া বাঙালির যে কোনও অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যায়। ভাইফোঁটা মানেই কি শুধু মিষ্টি মুখ? সেই দস্তর ভেঙ্গে ভাইফোঁটায় ভাইদের জন্য বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে মটন দো পেঁয়াজা।গরম ভাত, বিরিয়ানি কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে মটন দো পেঁয়াজা। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই মটন দো পেঁয়াজা। ভিন্ন স্বাদের মটন দো পেঁয়াজা একেবারে চেটেপুটে খাবে সকলেই। মটন দো পেঁয়াজা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ এথিক্স কমিটির

উপকরণ
মটন- ৭০০
ঘি- ২ টেবিল চামচ
লঙ্কার গুঁড়ো- ২ চা চামচ
টমেটো বাটা- আধ কাপ
টকদই- ২ টেবিল চামচ
আদা-রসুন বাটা- ২ চামচ
হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
ধনে গুঁড়ো- ২ চা চামচ
গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
পেঁয়াজ ২/৩টি
লেবুর রস- ১ চা চামচ
ধনেপাতা- আধ কাপ
মাখন- ১ চা চামচ
নুন- স্বাদমতো

রন্ধন প্রণালী
প্রথমেই মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো,দই, হলুদ গুঁড়ো মাংসে মিশিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। কড়াইতে ঘি দিয়ে তারমধ্যে গোটা গরমমশলা ফোড়ন দিন। এরপর তাতে আদা, রসুন এবং পেঁয়াজ কুচি দিন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর টমেটো পিউরি দিয়ে সব মশলা ভাল করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার কড়াইতে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে নাড়তে থাকুন। ১৫-২০ মিনিট কষিয়ে নেওয়ার পর মাংসের টুকরোগুলো একটি পাত্রে আলাদা করে তুলে রাখুন। এবার গ্রেভির মধ্যে মাখন ছড়িয়ে দিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিন। এরপর ওপর ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। ওপর থেকে সরু সুরু করে কাটা আদা, ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মটন দো পেঁয়াজা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি