Home » সময় কলকাতা দীপ সম্মান ২০২৩

সময় কলকাতা দীপ সম্মান ২০২৩

সময় কলকাতা ডেস্ক,১৩ নভেম্বর :আলোর উৎসব দীপাবলি। এই উৎসবমুখর মুহূর্তে
সময় কলকাতা দীপ সম্মান ২০২৩ – এ দীপাবলির উৎসবের আলোয় সেরা পুজোদের বেছে নেওয়া হয়েছে সময় কলকাতার তরফে। আর সময় কলকাতা শ্যামাপুজো উপলক্ষ্যে বারাসাত থেকে শুরু করে মাইকেলনগর পর্যন্ত সেরা পুজোদের সম্মানিত করেছে। এই সম্মাননায় বিভিন্ন আঙ্গিক বিচার করা হয়েছে। সেরা থিম, সেরা মণ্ডপসজ্জা,সেরা প্রতিমা,সেরা পরিবেশ ভাবনা সবকিছুর নিরিখে সেরা পুজোদের বেছে নেওয়া হয়েছে। দর্শকদের সামনে তুলে ধরা হল সেরা পুজো আর সম্মাননা প্রদান পর্ব।

শ্যামাপুজো উপলক্ষ্যে কলকাতা এবং কালীপুজোর শহর বারাসাতে সেরা পুজো বেছে নিয়ে বিভিন্ন বিভাগে সেরার সম্মানে যে পুজো কমিটিগুলি সম্মানিত হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল  বারাসাতের আমরা সবাই, কে এন সি রেজিমেন্ট, পাইওনিয়ার অ্যাটলেটিক ক্লাব। ইলোরার কৈলাশাকে মন্ডপে ফুটিয়ে তুলে আমরা সবাই নজর কেড়েছে মণ্ডপ সজ্জা ও শিল্প ভাবনায়, কেএনসি-র থিম ত্রিদেব উল্লেখযোগ্য। আলোকসজ্জায় চোখ ধাঁধানো উপস্থাপনা নবপল্লী ব্যায়াম সমিতির। পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের হ্যারি পটারের যাদুনগরী শিশু ও কিশোর মনকে নাড়া দিতে বাধ্য।  তরুচ্ছায়ার পরিবেশ ভাবনা যেখানে আন্দামানের আদিবাসীদের জীবন যাপন ফুটে উঠেছে তাকেও সম্মান জানানো হয়েছে সময় কলকাতা দীপ সম্মান ২০২৩ এর মধ্যে দিয়ে। সময় কলকাতার কর্ণধার প্রীতম ভট্টাচার্য ও পপি ভট্টাচার্য বিভিন্ন পুজো উদ্যোক্তাদের সম্মান জানান । কালীপুজোর শহর বারাসাত ছাড়াও, কলকাতা, মধ্যমগ্রাম এবং সুভাষনগর – নীলগঞ্জের বিভিন্ন পুজোকে সম্মান জ্ঞাপন করা হয়।

আরও পড়ুন : লোকসভা নির্বাচনের আগে জেলা স্তরে বড়সড় সাংগঠনিক রদবদল তৃণমূলের

About Post Author