Home » লোক আদালতের গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে

লোক আদালতের গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে

সুবল সর্দার, অতিথি লেখক,সময় কলকাতা : লোক আদালতের গুরুত্ব  নিয়ে আলোচনার আগে একটি তথ্য: আগামী ৯ ই ডিসেম্বর ২০২৩ শনিবার জাতীয় লোক আদালত  লিগ্যাল সার্ভিসেস অথোরিটি আ্যক্ট অনুযায়ী অনুষ্ঠিত হবে  । বছরে চারবার ওই লোক আদালত অনুষ্ঠিত হয়। কোভিড পিরিয়ডে ব্যতিক্রম ছিল। National Legal Services Authority (NALSA ) র লোক আদালত ওই একই দিনে অনুষ্ঠিত হবে ।

আরও পড়ুন হেনরি কিসিঞ্জার : ইন্দিরার ভারতের শত্রু, মোদীর প্ৰিয় ব্যক্তিত্ব!

ওইদিন হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে জমে থাকা কয়েক লক্ষ মামলার নিষ্পত্তি হবে। আমাদের রাজ্যে West Bengal State Legal Services Authority (SLSA) র অফিস কলকাতার সিটি সিভিল কোর্টের ফার্ষ্ট ফ্লোরে। আগামী শনিবারে রাজ্যে (State Legal Services Authority বা SLSA) সহ জেলা আদালতে ( District Legal Services Authority বা DLS A) লোক আদালত অনুষ্ঠিত হবে । ওইদিন হাইকোর্টেও লোক আদালত অনুষ্ঠিত হবে High court Legal Services Committee র তত্ত্বাবধনে ।
DLSA এর চেয়ারম্যান ডিস্ট্রিক জজ ।
SLSA এর বর্তমান কার্যকরি চেয়ারম্যান হাইকোর্টের মাননীয় বিচারপতি আই পি মুখোপাধ্যায় । তাঁর সক্রিয় ভূমিকা এবং নিপুণ পরিচালায় আগামী দিনে এই লোক আদালত সুন্দর করে অনুষ্ঠিত হবে আশা করা যায়। তাঁর উৎসাহ, উদ্দীপনা , নিখুঁত পরিষেবা প্রশংসার দাবি করে। সর্বোপরি রাজ্যের সব লোক আদালত তাঁর অধীনেই পরিচালিত হবে । আগে থেকেই নিষ্ঠার সঙ্গে জোর তৎপরতা শুরু করে দিয়েছেন স্টেট লিগ্যাল সার্ভিসেস অথোরিটি র মেম্বার সেক্রেটারি দেব কুমার সুকুল এবং রেজিষ্টার কাম ডেপুটি সেক্রেটারি সুকুমার মন্ডল যাতে সুস্থ, সর্বাঙ্গীন সুন্দর ভাবে এই লোক আদালত সম্পন্ন হয়

মদন মিত্র : কেন বাইপ্যাপ সাপোর্ট? শারীরিক অবস্থার অবনতির পরে এখন কেমন আছেন কামারহাটির বিধায়ক ?

লোক আদালত কি? এটা এমন একটা সর্বজনীন ফোরাম যেখানে বিকল্প বিবাদ ও মোকাদ্দমা পদ্ধতি অনুযায়ী আইনের বৈধতা প্রাপ্ত হয়ে দ্রুত নিষ্পত্তি হয় আপোষের মাধ্যমে । সাধারণতঃ রেল , টেলিফোন,বিমা কোম্পানি সহ গাড়ি দুর্ঘটনায় মৃতের ক্ষতি পূরণ , অর্থনৈতিক সংক্রান্ত মামলা , জায়গাজমি সংক্রান্ত এবং অন্যান্য মামলা সহ ফৌজদারি মামলা ( যে মামলাগুলো ক্ষমাযোগ্য অপরাধ বলে গণ্য হয় ) যা দীর্ঘদিন ধরে কোর্টে পেন্ডিং হয়ে আছে, নিষ্পত্তি হবে ওই দিনে । পেন্ডিং এন্ড প্রিডিসপুট লিটিগেশন উভয় মামলা এখানে স্পট সেটেলমেন্ট হয়। সারা রাজ্য জুড়ে কয়েক লক্ষ আবেদন পত্র জমা পড়েছে ‌ । দীর্ঘদিন ধরে জমে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে এই লোক আদালতের মাধ্যমে আশা করা যায় ।
লোক আদালত কোর্টের অংশ, তাই এখানে আইনের সীলমোহর থাকে। এখানে বিচারক হিসেবে থাকেন একজন রিটায়ার্ড বা সিটিং জজ সহ একজন আইনজীবী এবং একজন সমাজ কর্মী। বাদি -বিবাদী র আইনজীবীর উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে ওই মামলাগুলো নিষ্পত্তি হয়। তবে এখানে আইনজীবীর উপস্থিত অপরিহার্য নয়। উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে লোকাদালতের বিচারকগণ আদেশ দান করেন। দু’পক্ষের সম্মতিতে হয় বলে উচ্চ আদালতে ওই আদেশের বিরুদ্ধে আর আপিল করা যায় না। লোক আদালতের মাধ্যমে যেমন কোর্টের হয়রানি, মামলা খরচ থেকে বাঁচা যায় তেমনি কোর্টের দীর্ঘসূত্রতা থেকে মুক্তি পাওয়া যায়। এখানে লিটিগেন্ট সর্বোচ্চ বেনিফিট পায়। পেইন এন্ড প্লেজার র পরিবর্তে শুধু প্লেজার পাওয়া যায়। আশা করা যায় গত বছরের তুলনায় এ বছর আরো বেশি কয়েক লক্ষ মামলা নিষ্পত্তি হবে।
এই জাতীয় লোক আদালত শুরু হয় ১৯৮৮ সাল থেকে । এই লোক আদালতের জনক ছিলেন ভারতের প্রাক্তন বিচারপতি পি এন ভগবতী । ১৯৯৮ সালে ২৩ এপ্রিল পশ্চিম বঙ্গে প্রথম লোক আদালত অনুষ্ঠিত হয়। এই আদালত সত্যি সত্যি জনগণের আদালত । জনগণের কাছে এই লোক আদালত আদালত নয় মুক্তির উৎসব বলা যায়।।

আরও পড়ুন COPA AMERICA 2024: কোপা আমেরিকার গ্রুপ বিন্যাস চূড়ান্ত করল কনডেমবল, মেসি-ভিনিদের গ্রুপে কারা?

About Post Author