সময় কলকাতা ডেস্ক, ১০ ডিসেম্বর: কেন্দ্রীয় বঞ্চনা ও বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে আগামী ১৮ তারিখ দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে সেই ঘোষণাই করেছিলেন তিনি। রবিবার আলিপুরদুয়ারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে এদিন বলেন, ‘ হয় বকেয়া টাকা দিন, নয়তো গদি ছাড়ুন!’ আলিপুরদুয়ারের মানুষদের এদিন একাধিক সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী যেমন কেন্দ্র সরকারকে বকেয়া টাকা আটকে রাখা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, তেমনই বিজেপিকেও নিশানা করেছেন।
আরও পড়ুন ISL2023-24: অসংখ্য গোলের সহজ সুযোগ নষ্টের খেসারত, যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে আটকে গেল ইস্টবেঙ্গল
প্রসঙ্গত, ডিসেম্বরেই চারদিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা ও বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীঘ্রই সাক্ষাৎ হতে পারে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতেই থাকবে মমতা। এদিকে, আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় গীতাপাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। সেখানে উপস্থিত থাকতে পারেন তিনি। তার আগেই দিল্লিতে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা মমতা-মোদীর। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি শরিকদের সঙ্গে আলাদা আলাদা করেও সাক্ষাৎ করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা। আগামী ১৮, ১৯, ২০ ডিসেম্বর এই জোটের বৈঠক ডাকা হয়েছে। আগামী লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। আসন সমঝোতা নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে। আগামী ২১ তারিখ কলকাতায় ফিরবেন তৃণমূল নেত্রী।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, ‘কেন্দ্র রাজ্য সরকারকে কার্যত আর্থিক অবরোধের মুখে ফেলেছে। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, বাংলার বাড়ির টাকা দিচ্ছে না, স্বাস্থ্য মিশনের টাকা দিচ্ছে না। আমরা ওদের টাকা চাইছি না। বাংলার প্রাপ্য টাকার ভাগ চাইছি। সেটাও দিচ্ছে না। এসব নিয়ে কথা বলতে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো।’ জোটের বাইরে গিয়েও মমতা অন্যান্য বিজেপি বিরোধী অকংগ্রেসি আঞ্চলিক দলগুলির সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন বলে বিশেষজ্ঞদের মত। উল্লেখ্য, বর্তমানে পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরেই তাঁর দিল্লি যাওয়ার প্রস্তুতি শুরু হবে। গত বুধবারই সাত দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সফরের মাঝে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে অধিকাংশই সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান। লোকসভা ভোটের আগে এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষক মহলের একাংশ। মুখ্যমন্ত্রীর সফরকালে উত্তরবঙ্গে বিজনেস সামিটেরও আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন এবং তারপরে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আইটি হাব করার জন্য আইটি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা আইপিএস রাজীব কুমারকে একটি খসড়া করার নির্দেশ দিয়েছিলেন।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ