সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় ইতিমধ্যেই খারিজ হয়েছে মহুয়া মৈত্রর সাংসদ পদ। এরপরই সাংসদ পদ খারিজের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এমনকী গোটা বিষয়টি নিয়ে অনলাইন মারফত তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। শেষমেশ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহুয়ার মামলার শুনানি। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এস ভি এন ভাটির ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি। কিন্তু, সেই আবেদনের শুনানি হল না। আগামী ৩ জানুয়ারি সাংসদ পদ খারিজ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন চলন্ত লোকাল ট্রেনে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
এদিন বিচারপতি জানান, সকালেই তাঁরা মামলার ফাইল হাতে পেয়েছেন। ফাইল পড়তে কিছুটা সময় লাগবে। তাই এই মামলার শুনানি পরে হবে। বুধবারই সুপ্রিম কোর্টে এই মামলার জরুরি শুনানির আবেদন করেছিলেন মহুয়া। কিন্তু, এদিন আদালত সেই অনুমতি দিতে অস্বীকার করেছে। এদিন, মহুয়ার পক্ষে বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে আবেদন করেছিলেন। কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, মামলাটি জরুরি শুনানির জন্য নথিভুক্ত নাও হতে পারে। জানা গিয়েছে আগামী ১৫ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটির কারণে সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। তার আগেই যাতে এই মামলার শুনানি হয়, তার জন্যই এদিন এই মামলার জরুরি শুনানি চেয়েছিলেন মহুয়া মৈত্র।
এর আগে গত ১১ ডিসেম্বর সাংসদ পদ খারিজের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গোটা বিষয়টি নিয়ে অনলাইন মারফত তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। মোট ১৫ পাতার আবেদন তিনি জমা দিয়েছিলেন। জানা গিয়েছে, যে পদ্ধতিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছে, তার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। ১৫ পাতার রিপোর্টে মহুয়া উল্লেখ করেছেন, তাঁকে জিজ্ঞাসাবাদের নামে ডেকে ব্যক্তিগত প্রশ্ন করে হেনস্তা করা হয়েছে। প্রসঙ্গত, সাংসদ পদ খোয়ানোর পর সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে সাংবাদিকদের মুখোমুখি হন মহুয়া মৈত্র। যদিও বহিষ্কৃত তৃণমূল সাংসদের পাশে দাঁড়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। এমনকী সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স পার্টিও মহুয়ার সাংসদ পদ খারিজের প্রতিবাদ করেন।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?