Home » বর্ষবরণের রাতে চটজলদি বানিয়ে ফেলুন পাতিয়ালা মটন

বর্ষবরণের রাতে চটজলদি বানিয়ে ফেলুন পাতিয়ালা মটন

সময় কলকাতা ডেস্ক, ৩১ ডিসেম্বর: বছরের শেষ হোক বা শুরু, এইসময় পিকনিক না করলে যেন ভালো লাগেনা। এমনকী বাড়িতে অতিথিদের আনাগোনাও লেগেই থাকে। এইসময় বাঙালির পাতে চিকেন বা মটন না থাকলে যেন চলেই না। দশমীতে অতিথিদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন পাতিয়ালা মটন। চেনা পদের অচেনা বদল দেখতে পাতিয়ালা বানান মটন দিয়ে। পাতিয়ালার স্বাদ ভিন্ন ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন পাতিয়ালা মটন। পোলাও, জিরা রাইস কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে একেবারে জমে যাবে পাতিয়ালা মটন। বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে পাতিয়ালা মটন। পাতিয়ালা মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি- 

আরও পড়ুন      শাহী সফরের পরই দু’দিনের রাজ্য সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত

উপকরণ
মটন, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, কাজুবাদাম বাটা, টক দই, গোটা জিরে, কালো এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেল, স্বাদ মত নুন এবং সামান্য চিনি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো।

পদ্ধতি
প্রথমে মাংসগুলিকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিন। এরপর মাংসটিকে লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিন ১০ থেকে ১৫ মিনিট। এরপর কড়াইয়ে তেল দিয়ে কুচো ক্যাপসিকাম এবং পেঁয়াজ গুলি ভালো করে ভেজে নিন এবং এটি আলাদা করে রেখে দিন। কড়াইয়ে আবার তেল দিয়ে গোটা জিরে, কালো এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিন এবং সঙ্গে দিয়ে দিন পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এবার এটি একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কারগুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশ্রণটি কষিয়ে নিতে হবে। এখনও হয়ে গেলে এবার ম্যারিনেট করার মাংসের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করুন। এর মধ্যে দই, সামান্য চিনি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটতে দিন। এবার ভালো করে ফুটতে শুরু করলে ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম কুঁচি দিয়ে দিন এবং হালকা আচে এটিকে রান্না করতে থাকুন। এবার কিছুক্ষণ রেখে নামিয়ে নিন এবং পোলাও, জিরা রাইস কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে এটি পরিবেশন করুন।

About Post Author