সময় কলকাতা ডেস্ক, ৯ ফেব্রুয়ারিঃ ফেসবুক লাইভ চলাকালীন শিবসেনা নেতার ছেলেকে গুলি করে খুন। জানা গিয়েছে, উদ্ধব শিবিরের নেতা অভিষেক ঘোষলকরকে লক্ষ্য করে চলল গুলি। পরে ঘটনাস্থলেই অভিযুক্ত নিজেও আত্মঘাতী হন। গোটা ঘটনাটি ঘটেছে ফেসবুক লাইভ চলাকালীনই। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্নের মুখে মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি।
ইতিমধ্যেই একনাথ শিন্ডে-দেবেন্দ্র ফড়নবিসের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। উদ্ধব ঠাকরে শিবিরের প্রাক্তন কাউন্সিলার বিনোদ ঘোষলকরের ছেলে অভিষেক। মৌরিস নোরানা ওরফে মৌরিস ভাই নামে এক নেতার সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল তাঁর। তবে সম্প্রতি সেই বিরোধ মিটেও যায় এবং তাঁদের সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। সেই মৌরিস ভাই দাহিসার এলাকায় নিজের অফিসের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিষেককে। তাঁর ডাকে সাড়া দিয়ে সেখানেই গিয়েছিলেন অভিষেক।
আরও পড়ুন একশো দিনের কাজের দুর্নীতির তদন্তে WBCS অফিসার সহ ডেপুটি কালেক্টরকে তলব ইডির
সেই অনুষ্ঠানেরই ফেসবুকে লাইভ করা হচ্ছিল। ঠিক সেই সময়ই ঘটে যায় বিপত্তি। অভিষেকের উপর গুলি চালান মৌরিস। এরপর সেই বন্দুকের গুলিতেই আত্মঘাতী হন তিনি। জানা গিয়েছে, তাঁর সেই বন্দুকটি ছিল বেআইনি। তবে এদিন ঠিক কেন গুলি চালানোর ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। উল্লেখ্য, সম্প্রতি উলহাসনগরের একটি থানার ভিতরে জোটসঙ্গী এক শিন্ডে নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছিল বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে। এতে গুরুতর আহত হন তিনি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় সেই দৃশ্যের ভিডিও। ঘটনার কথা স্বীকারও করেন ওই বিধায়ক। এবার আবারও গুলি চালানোয় ঘটনায় আতঙ্কে মহারাষ্ট্রবাসী।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?