সানী রায়,সময় কলকাতা,১১ ফেব্রুয়ারি : শপথ সুস্বাস্থ্যর দিকে তাকিয়ে। বাংলাকে ফাইলেরিয়া মুক্ত করার দৃঢ় শপথ। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির শপথ। শপথ গর্জে উঠল শতসহস্র কণ্ঠে।
আরও পড়ুন অভিনেত্রী হ্যালি বেরি মেনোপজের সময় যৌনতা নিয়ে বিভ্রান্তি কাটিয়ে ওঠার পথের পেয়েছেন সন্ধান
“শপথ নিলাম ফাইলেরিয়া মুক্ত করবো বাংলাকে”- জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের গধেয়ারখুঁটি উচ্চতর বিদ্যালয়ে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে ধুপগুড়ি মুখ্য ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ ধুপগুড়ি মহাকুমার নতুন মহকুমা শাসক এর উপস্থিতিতে ফাইলেরিয়া রোগের আক্রমণ থেকে বাঁচাতে বিশেষ ক্যাম্পেনিং শনিবার থেকে শুরু হলো। আগেই প্রকাশিত হয়েছিল, জলপাইগুড়ি জেলায় মোট ১৬ জন ফাইলেরিয়া আক্রান্ত। আর তাতেই তৎপরতা বাড়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে ব্লক প্রশাসনের। ওইদিনই ধুপগুড়ি ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অঙ্কুর চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন ১০ ফেব্রুয়ারি থেকে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চালানো হবে সচেতনতার প্রচার এবং রোগ প্রতিরোধের ওষুধ দেওয়া হবে। সেই মোতাবেক শনিবার থেকেই শুরু হল স্বাস্থ্য সচেতনতা শিবির ও ওষুধ প্রদান।

এদিনের এই সচেতনতা শিবিরের উপস্থিত ছিলেন ধুপগুড়ি মহকুমা শাসক তমোজিত চক্রবর্তী সহ একাধিক আধিকারিক এবং স্কুলের প্রধান শিক্ষক সহ স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন ক্ষেপে ওঠা চিতাবাঘকে গুলি করে মারার অভিযোগ বনদফতরের বিরুদ্ধে
সবাই মানছেন একজোট হয়ে সুস্বাস্থ্যের পথে চলার শপথ নেওয়ার বড্ড প্রয়োজনীয়তা ছিল।এখন দেখার এই শপথ ধূপগুড়ির রক্তমজ্জায় কত দ্রুত,কতটা দানা বাঁধে।।
আরও পড়ুন রাজ্য জুড়ে ফের পারদ পতন, ভ্যালেন্টাইন্স ডে-তে কেমন থাকবে আবহাওয়া?


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী