সময় কলকাতা ডেস্ক,২৭ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রের পুনের ঘটনা সোমবার তোলপাড় ফেলেছে। পিম্পড়ি চিনচওয়াড় এলাকায় এক আট বছরের নাবালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ তদন্তে নেমে জানতে পারে তাকে অপহরণ করার পরে তার ওপরে অস্বাভাবিক যৌন অত্যাচার করা হয় এবং তাকে খুন করা হয়। পুলিশ নাবালকের দেহ খুঁজে বার করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করেছে।
শনিবার তার বাড়ির খুব কাছেই নাবালককে অপহরণ করা হয় এবং সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ ঘটনাটি পরিষ্কার হয়ে যায়। জনৈক ব্যক্তিকে শেষ তার সঙ্গে দেখা যায়। পরে পুলিশ ওই ব্যক্তিকে চিহ্নিত করে এবং জানা যায় তার নাম পবন পান্ডে। ওয়াকাড় থানার পুলিশ পবন পান্ডেকে গ্রেফতার করে
আরও পড়ুন শেষ চিঠি এল, চলে গেলেন পঙ্কজ উধাস
পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী পবন পান্ডে নিজের দোষ কবুল করেছে। পবন আট বছরের নাবালককে খাবারের ( বড়া পাও ) লোভ দেখিয়ে ডেকে নিয়ে অপহরণ করে এবং তাকে যৌন নিগ্রহ করে। বিকৃত যৌন কামনা চরিতার্থ করার পরে পবন ওই নাবালককে শ্বাসরোধ হত্যা করে এবং বাবধান এলাকায় তার দেহ মাটিতে পুঁতে দেয়। রবিবার নাবালককে খুন করা হয়।
পবন পান্ডের বিরুদ্ধে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে। অস্বাভাবিক যৌন সম্পর্ক, হত্যা এবং শিশু যৌন অপরাধ নিবারক আইন (পকসো ) সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।।
আরও পড়ুন আবগারি দুর্নীতি মামলায় সপ্তমবার ইডির হাজিরা এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?