রাজর্ষি রায়,সময় কলকাতা,৭ এপ্রিল : জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।স্বামীজীর বানীকেই যেন অক্ষরে অক্ষরে জীবনে কাজে লাগাল পূর্ব বর্ধমানের এক বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা । দুটি প্যাঁচাকে উদ্ধার করে জীবনের পরীক্ষায় ফুল মার্কস নিয়ে পাশ করল তারা।কী এমন ঘটনার তারা কুশীলব?
পূর্ব বর্ধমানের সোঁচালিদা উন্নত প্রাথমিক বিদ্যালয়ের সাক্ষী থাকলো এক অভিনব ঘটনার। বিদ্যালয়ের প্রাথমিকের পড়ুয়ারা দেখতে পায় স্কুলের চৌহদ্দিতে দুটি প্যাঁচা পড়ে রয়েছে।অসহায় পাখিকে দেখে কোলে তুলে নেয় তারা। পাখি দুটিকে উদ্ধার করে অতি যত্নে তাদের রেখে দেওয়া হয় স্কুল ঘরের মধ্যে। প্যাঁচাকে জল খাওয়ায় তারা নিজহাতে। স্কুলেরই শিক্ষকের থেকে জেনে নেয় প্যাঁচা কি খায়? তারপর শুরু হয় কচিকাঁচাদের অভিযান,প্যাঁচার খাবার জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে তাঁরা। প্যাঁচাদের জন্য পোকা, ছোট ব্যাঙ ধরে আনা হয়। প্যাঁচাকে খাবারও খাইয়ে দেয় তাঁরা । পাখি দুটির ক্ষতি যেন না হয় -সেদিকেও সজাগ থাকে বিদ্যালয়ের পড়ুয়ারা।বিদ্যালয়ে একটি উচু জায়গায় প্যাঁচা দুটির আস্তানা হিসাবে চিহ্নিত করে পাখি দুটিকে রাখা হয়।সেই নিরাপদ বাসা খড় ও পাতা দিয়ে সাজিয়ে দেয় খুদেরা।
বিদ্যালয়ের তরফে বন দফতরকে খবর দেওয়া হয়। বনকর্মীরা বিদ্যালয়ে পৌঁছে প্যাঁচা দুটিকে নিয়ে যায়। সোঁচালিদা উন্নত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, বিদ্যালয়ের পরীক্ষায় খুদেরা কত নম্বর পেয়েছে সেটা বড় কথা নয়। মানুষ হিসাবে মনুষ্যত্বের পরীক্ষায় একশোয় একশো পেয়েছে তাঁর বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা।
বিদ্যালয়ের পুঁথিগত বিদ্যায় নম্বর পাওয়ার থেকেও বেশী আনন্দে মেতে কচিকাঁচা পড়ুয়ারা দুটি পাখিকে উদ্ধার করে প্রমান করে দিল শুধুই পুঁথি নয় বাঁচতে প্রয়োজন বিচিত্র অভিজ্ঞতারও । উৎসাহী পড়ুয়াদের নিরুৎসাহিত না করে বিদ্যালয়ের শিক্ষক তাদের শিখিয়েছেন জীবনের বৃহৎ অর্থ। তাকেই তারা প্রয়োগ করছে জীবনে।হারিয়ে যাওয়া মনুষ্যত্বের যুগে নতুন পথের দিশারী পূর্ব বর্ধমানের কচিকাঁচা পড়ুয়ারা।
আরও পড়ুন হাতিরা ঢুকছে জনপদে : কেন বিপন্ন বন্যপ্রাণ ও মানুষ?


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম