Home » ১৪ টি পতঞ্জলি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখন্ড সরকার

১৪ টি পতঞ্জলি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখন্ড সরকার

সময় কলকাতা ডেস্ক,৩০ এপ্রিল : আইনি টানাপোড়েন বেশ কিছুদিন আগেই শুরু হয়েছিল মূলত ” ভুল পথে চালিতকারী  বিজ্ঞাপন ” নিয়ে। পতঞ্জলির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছিল। এরআগে ক্ষমা চাইতে দেখা গিয়েছিল রামদেবকে। তবুও নতুন করে অভিযোগ ওঠে। এবার ঐতিহাসিক পদক্ষেপ নিল উত্তরাখণ্ড সরকার ।উত্তরাখণ্ড সরকার, একটি হলফনামায় সুপ্রিম কোর্টকে বলেছে যে তারা বাবা রামদেবের দিব্যা ফার্মেসি এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের বিরুদ্ধে বারবার ওষুধের বিজ্ঞাপন আইন লঙ্ঘনের জন্য এবং তাদের ১৪টি পণ্যের উৎপাদনের লাইসেন্স স্থগিত করার জন্য অভিযোগ দায়ের করার অনুমতি দিয়েছে।

আরও পড়ুন Ramdev: পতঞ্জলির ‘বিভ্রান্তিকর বিজ্ঞাপন’ মামলায় সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চাইলেন যোগগুরু রামদেব

হলফনামায়, উত্তরাখণ্ড সরকার জানিয়েছে যে, তার রাজ্য লাইসেন্সিং কর্তৃপক্ষ একটি পাবলিক নোটিশ জারি করেছে। এই আইনের বিপরীতে বিজ্ঞাপন প্রকাশ করলে জরিমানা, কারাদণ্ড বা উভয়ই সহ কঠোর শাস্তিমূলক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পতঞ্জলির ১৪টি পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা কেন? ওষুধের ম্যাজিক রেমেডি বা আশ্চর্য জাদু প্রতিকার নিয়ে বিজ্ঞাপনের কড়া আপত্তি জানিয়েছে উত্তরাখণ্ড সরকার। রাজ্য লাইসেন্সিং অথরিটি, আয়ুর্বেদিক এবং ইউনানি পরিষেবাগুলির দ্বারা দাখিল করা হলফনামায় বলা হয়েছে যে,  এটি ১২ এপ্রিল হরিদ্বারের  ড্রাগ ইন্সপেক্টরকে দিব্যা ফার্মেসি এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের বিরুদ্ধে বারবার ওষুধ এবং যাদু-দাওয়াই বা ম্যাজিক রেমেডি জনিত বিজ্ঞাপনে  আইন লঙ্ঘনের জন্য অভিযোগ দায়ের করার অনুমতি দিয়েছে।
(আপত্তিকর বিজ্ঞাপন আইন, 1954)

আরও পড়ুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় দল থেকে কি বাদ পড়বেন হার্দিক? পান্ডিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জয় শাহের সঙ্গে আলোচনায় বসছেন নির্বাচকরা

About Post Author