সময় কলকাতা ডেস্ক, ৫ জুনঃ হাইভোল্টেজ বুধবার! মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ(NDA)। তবে সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা থেকে ইন্ডিয়া জোটও(INDIA Alliance)খুব একটা পিছিয়ে নেই। ২৩৪ আসন পেয়েছে ইন্ডিয়া জোট। দিল্লির মসনদ তাই এখনও কোনও পক্ষের নয়। সমীকরণ কী হবে, তা নিয়েই বুধবার রুদ্ধদ্বার বৈঠক করবে NDA ও INDIA জোট। আজ, বিকেল চারটে নাগাদ বৈঠকে বসতে চলেছে এনডিএ (NDA)। এদিনই হিসাব হবে কে সরকার গড়বে? কে সরকার ভাঙবে। তবে, INDIA জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গড়া নিয়ে সংশয় তৈরি হয়েছে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিয়ে। তাঁরা যদি জোট বদলান, তবে সরকার গড়ে ফেলতে পারে ইন্ডিয়া জোটও।এই পরিস্থিতিতে বুধবার দেশের রাজনৈতিক মহলের নজর থাকবে হাইভোল্টেজ এই জোড়া বৈঠকের দিকেই।
আরও পড়ুন Lok Sabha Election 2024 Results: সংসদে ফিরছেন মহুয়া মৈত্র, ‘সবুজ সাথী’ সাইকেলে চেপে ঘুরলেন কৃষ্ণনগর
INDIA জোটের বৈঠকে উপস্থিত থাকার জন্য মল্লিকার্জুন খাড়গে ইতিমধ্যেই ফোন করেছেন চিরাগ পাসোয়ান, নীতিশ কুমার, নবীন পট্টনায়েককে। ইন্ডিয়া জোটের নেতারা ইতিমধ্যেই এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডু, একনাথ শিল্ডের সঙ্গেও যোগাযোগ করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ডেপুটি প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবও দিয়েছে ইন্ডিয়া জোট। তবে , ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার জায়গায় প্রতিনিধি হিসাবে বৈঠকে যোগ দিতে যাবেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, আজ, বিকেল চারটেয় বৈঠকে বসতে চলেছে এনডিএ (NDA) জোটের নেতারা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার বাসভবনে বসবে এই বিশেষ বৈঠক। আজই এনডিএ বৈঠকে মোদির হাতে লেটার অব সাপোর্ট তুলে দিতে চলেছেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু।
উল্লেখ্য, ২০১৯ সালে যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। সেই জায়াগায় দাঁড়িয়ে এবার ২৫০ গণ্ডি পার করতে পারেনি বিজেপি। ২৪০-এ থেমে গিয়েছে বিজেপির বিজয়রথ। এনডিএ মোট পেয়েছে ২৯২। সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গড়া নিয়ে সংশয় তৈরি হয়েছে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিয়ে। তাঁরা যদি জোট বদলান, তবে সরকার গড়ে ফেলতে পারে ইন্ডিয়া জোটও।অন্যদিকে, দিল্লি ও পঞ্জাবে ভরাডুবির পর কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটে আম আদমি পার্টি থাকবে কি না, সেদিকেও নজর থাকছে রাজনৈতিক মহলের।
#ইন্ডিয়াজোট
#INDIAAlliance
#AAP
# NDA
#Latestbengalinews


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর