Home » মাছের তেল-ঝাল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ভেটকি মাছের বাটি চচ্চড়ি

মাছের তেল-ঝাল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ভেটকি মাছের বাটি চচ্চড়ি

সময় কলকাতা ডেস্ক: ১৪ জুনঃ বাঙালির পাতে মাছের বাটি চচ্চড়ি নতুন নয়। ভেটকি মাছ বাঙালির চিরকালই বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম সর্ষে ভেটকি বা ভেটকি পাতুরি কারোরই ভাল লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। বাটি চচ্চড়ি মানেই কি শুধু কাতলা বা কৈ মাছ? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক ভেটকি মাছের বাটি চচ্চড়ি। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ভেটকি মাছের বাটি চচ্চড়ি। ভাতের সঙ্গে একবার এই ভেটকি মাছের বাটি চচ্চড়ি খেলে আর ভুলতে পারবেন না। ভেটকি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   PM Modi in G7 Meeting: ‘বন্ধু’ মেলোনির আমন্ত্রণে G7 সামিটে যোগ দিতে ইতালি পৌঁছলেন মোদি, একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

উপকরণ
ভেটকি মাছ: ৫ পিস
আলু: ২টি মাঝরি
হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
রসুন বাটা: ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ
পোস্ত বাটা: ২ টেবিল চামচ
চেরা কাঁচালঙ্কা: ৪-৫টি
পেঁয়াজ কুচি: ১ কাপ
টোম্যাটো: ১টি বড়
সর্ষের তেল: পরিমাণ মতো
নুন: স্বাদ মতো

আরও পড়ুন   West Bengal By-Election 2024: রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থীর তালিকা ঘোষণা তৃণমূলের, কারা হলেন প্রার্থী

প্রণালী

প্রথমেই একটি পাত্রে মাছ নিয়ে তার সঙ্গে সব রকম মশলা মাখিয়ে নিন। আপনি চাইলে মাছগুলি হালকা করে ভেজে নিতে পারেন। এবার কড়াইতে পরিমাণ মত সর্ষের তেল গরম করে মশলা মাখানো মাছগুলি দিয়ে দিন। ১৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। মাছের পদটি বেশ মাখা মাখা হয়ে এলে উপর থেকে কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় ভেটকি মাছের বাটি চচ্চড়ি।

#ভেটকিমাছেরবাটিচচ্চড়ি

#Bengalifishcurry

#VetkiFish

About Post Author