সময় কলকাতা ডেস্ক, ২৯ জুন : সুইজারল্যান্ডের পরে জার্মানিও পৌঁছে গেল শেষ আটে। ২-০ গোলে জার্মানি হারিয়ে দিল ডেনমার্ককে। খেলার দ্বিতীয়ার্ধেই দুটি করে গোল জার্মান দল। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন হাবার্টস। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জামাল মুসিয়ালা দ্বিতীয় গোলটি করেন।
খেলার প্রথম দশ মিনিটে একাধিক সুযোগ তৈরি করে জার্মানি। সাড়ে তিন মিনিটের মাথায় গোল পেলেও ভারপ্রযুক্তিতে গোল বাতিল হয়ে যায়। ডেন প্রথমার্ধের খেলা গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যান্ডারসন ডেনমার্কের হয়ে গোল করেন। জার্মানির গোল বাতিলের মতই ভার প্রযুক্তির কারণে গোল বাতিল হয়ে যায়। উল্টে কয়েক মিনিটের মধ্যেই নিজেদের পেনাল্টি বক্সে হাতে বল লাগে অ্যান্ডারসনের যা খালি চোখে ধরা না পড়লেও স্নিকোমিটারে ধরা পড়ে। পেনাল্টিতে গোল করেন হাবার্টস। কয়েক মিনিটের মধ্যেই আবার হাবার্টস প্রায় গোল করে ফেলেছিলেন। ৬৭ মিনিটে কার্যত অরক্ষিত বল পেয়ে দ্বিতীয় গোল করে যান মুসিয়ালা।
ডেনমার্ক হেরে গেলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে। বল দখলের লড়াইয়ে তুল্যমূল্য এগিয়েছিল জার্মানি। ভাগ্য ডেনমার্ককে সহায়তা করেনি।তবুও ফিনিশিং থার্ডে ভেদশক্তির অভাবেই মূলত হার মানতে হয় ডেনমার্ককে।
এদিন খেলার প্রথমার্ধে বেশ কিছু সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য খেলা বন্ধ রাখতে হয় রেফারি মাইকেল অলিভারকে।।
আরও পড়ুন বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই রোহিত – কোহলির অবসর


More Stories
UEFA Euro Cup Final 2024 : ৫৮ বছরের প্রতীক্ষা দীর্ঘায়িত হল, ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের জন্য ইউরো কাপ জয়ের নজির গড়ল স্পেন
UEFA Euro Cup 2024 : ইউরো ফাইনালে মহারণ, তরুণ ব্রিগেডেই আশার আলো দেখছে স্পেন ও ইংল্যান্ড
UEFA Euro Cup 2024 : ইউরো কাপের ইতিহাসে ফ্রান্স ও স্পেন