সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তারই মধ্যে এবার আর্থিক তছরুপের অভিযোগে মঙ্গলবার ভোরে কসবা, নিউ আলিপুর-সহ শহরের একাধিক জায়গায় হানা দেন ইডির আধিকারিকরা। একইসঙ্গে আর্থিক তছরুপের অভিযোগে কলকাতার সাউথপয়েন্ট হাইস্কুলে তদন্ত শুরু করেছে তারা। অভিযোগ, স্কুলের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সরানো হয়েছে একটি বেসরকারি সংস্থার অ্যাকাউন্টে। আর সেই কাজে যুক্ত রয়েছেন স্কুলেরই ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি।
আরও পড়ুন গ্রেফতার হতেই সন্দীপ ঘোষের সাধারণ সদস্যপদ খারিজ করল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন
জানা গিয়েছে, এই স্কুলের আর্থিক দুর্নীতি মামলায় কৃষ্ণ দামানিকে আগেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সেসময়য় তাঁর অফিস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কলকাতা পুলিশ। প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সময়েই পুলিশ জানিয়েছিল, স্কুলেরই অ্যাকাউন্ট থেকে প্রায় ১০ কোটি টাকা একটি বেসরকারি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

কলকাতা পুলিশের দাবি , ওই টাকার অঙ্ক আরও বাড়তে পারে। এবার ওই টাকার অঙ্ক খতিয়ে দেখতেই তদন্তে নামল ইডি। ইডি সূত্রে খবর, দামানির বিরুদ্ধে স্কুল নির্মাণে দুর্নীতিরও খোঁজ মিলেছে। আর দামানি ছাড়াও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত স্কুলের অছি পর্ষদের আরও কিছু সদস্য। এবার ইডি খতিয়ে দেখছে তছরুপের টাকা কোন কোন অ্যাকাউন্টে ঘুরে কার হাতে পৌঁছেছে।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !