Home » Bajrang Punia: “তোমার জন্য শেষ বার্তা..” বিদেশ থেকে প্রাণনাশের হুমকি মেসেজ পেলেন বজরং

Bajrang Punia: “তোমার জন্য শেষ বার্তা..” বিদেশ থেকে প্রাণনাশের হুমকি মেসেজ পেলেন বজরং

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ সেপ্টেম্বর: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিয়েছেন বিনেশ ফোগট ও বজরং পুনিয়া। প্রথম জনকে নির্বাচনে প্রার্থী করেছে হাত শিবির। দ্বিতীয় জনকে দেওয়া হয়েছে সাগঠনিক পদ। পাশাপাশি ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী কুস্তিবিদ দলের হয়ে প্রচারও করবেন গোটা রাজ্যে। এসবের মধ্যেই বিদেশ থেকে প্রাণনাশের হুমকি পেলেন । একটি বিদেশী মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন    RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা

বজরং দাবি করেছেন, অচেনা বিদেশী নম্বর থেকে তাঁর কাছে কয়েকটি টেক্সট মেসেজ আসে। সেখানে তাঁকে কংগ্রেস ছাড়ার হুমকি দেওয়া হয়। বার্তায় লেখা রয়েছে, “কংগ্রেস ছাড়ুন। না হলে আপনার ও আপনার পরিবারের জন্য ফল ভাল হবে না। এটা আমাদের আপনাকে শেষ বার্তা। ভোটের সময় দেখবেন আমাদের শক্তি। যার কাছে পারেন অভিযোগ করুন। কিন্তু আমাদের কথা না মানলে আমরা কী করতে পারি দেখিয়ে দেব।” সব নথি নিয়ে ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন হরিয়ানার প্রাক্তন কুস্তিবিদ।

আরও পড়ুন  মা- বাবার নাম বদলে ও প্রতিবন্ধী সেজে চাকরি! শেষরক্ষা হল না, বরখাস্ত ‘জালিয়াত’ আইএএস অফিসার পূজা খেড়কার

অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির বাহালগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। যা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে। সোনিপথ থানার পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে তাঁরা অবগত। পাশাপাশি তাঁরা কুস্তিগিরের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে জানিয়ে দিয়েছেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাহানিও আশ্বাস দিয়ে বলেছেন এই হুমকি বার্তা যিনি বা যারা পাঠিয়েছেন তাঁরা কড়া শাস্তি পাবে।

আরও পড়ুন  Manchester City: দুই ম্যাচে দুই হ্যাটট্রিক, হালান্ডের দাপটে ওয়েস্ট হ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যানচেস্টার সিটি

# Bajrang Punia

#Vinesh Phogat

#Haryana Chief Minister Nayab Singh Sahani

#wrestlers 

About Post Author