সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বরঃ তিহাড় জেল থেকে জামিনে মুক্তি পেলেন অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডল। ১৫ মাস আগে আর্থিক তছরুপের মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেষ্ট কন্যার জামিন নিয়ে আদালতে সওয়াল জবাব বেশ কিয়েকদিন ধরে চলেছিল। দিল্লি হাইকোর্ট সেই জামিন মঞ্জুর করল।
আরও পড়ুনঃ কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে খারিজ অভিষেক-রুজিরার আর্জি
২০২২ সালে গরু পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডল। বাবার গ্রেপ্তারির কয়েকমাস পরেই ২০২৩ সালের এপিলে অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলকেও দিল্লিতে তলব করে ইডি। বাবা অনুব্রতর বিপুল সম্পত্তির বিষয়ে মেয়ের কাছে যাবতীয় তথ্য আছে বলেই দাবি করেছিল ইডি। দিল্লিতে ইডির জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগ উঠেছিল সুকন্যার বিরুদ্ধে। তাঁর কাছে কোনও তথ্য নেই বলেই সাফ জানিয়ে দিয়েছিলেন কেষ্ট কন্যা। তাঁর দাবি ছিল, যা জানেন অনুব্রত নিজে ও সম্পত্তির হিসাব রক্ষক মণীশ কোঠার। তাঁরা দুজনেই তখন জেলে। আর্থিক তছরুপের মামলায় এপিলেই সুকন্যকেও গ্রেপ্তার করে ইডি। পাঠিয়ে দিয়েছিল তিহাড় জেলে, যেখানে আগে থেকেই ছিলেন বাবা অনুব্রত মন্ডল।
আরও পড়ুনঃ আরজিকর কাণ্ডের আবহে রাঁচির হাসপাতালের লিফটে মহিলা ডাক্তারের শ্লীলতাহানি অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
আগামীকাল ১৫ মাস পর দিল্লি হাইকোর্টের অনুমতিতে জামিনে মুক্তি পাবেন কেষ্ট কন্যা। খবরে পেয়ে ইতিমধ্যেই আপ্লুত বীরভূমের তৃণমূল কর্মীরা। অনুব্রত প্রথম থেকেই বীরভূম জেলার দাপুটে নেতা। ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় তাঁর ‘খেলা হবে’ স্লোগান বেশ জনিপ্রিয় হয়েছিল ঘাসফুল শিবিরে। এছাড়াও বিভিন্ন সময় নানা বিষয়ে তৎকালীন জেলা সভাপতিকে দেখা যেত শিরোনামে। এদিন সুকন্যার জামিনে স্বস্তি পাচ্ছেন জেলায় তার সতীর্থরা। তবে মেয়ের পর এখন সকলেই মুখিয়ে আছে স্বয়ং অনুব্রতর জামিনের অপেক্ষায়। এবিষয়ে এদিন এক তৃণমূল নেতা বলেছেন, “কেষ্টদার মেয়ের জামিনে মুক্তি আমাদের কাছে আনন্দের। এখন শুধু দাদার মুক্তির অপেক্ষা। সেটাই খুব শীঘ্রই হবে আশাবাদী আমরা।’’


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?