Home » Topsia Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ার অ্যালুমিনিয়াম কারখানায়, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

Topsia Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ার অ্যালুমিনিয়াম কারখানায়, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্টেম্বরঃ বিধ্বংসী অগ্নিকাণ্ড তপসিয়ায়। শনিবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে অগ্নিকাণ্ড। তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনের একটি অ্যালুমিনিয়াম কারখানায়। আগুনের তীব্রতা এতটাই বেশি যে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসেছে দমকলের ৯টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন   Swarup Biswas: পরিচালকদের বিরুদ্ধে যৌন হেনস্থার বিস্ফোরক অভিযোগ স্বরূপের, মানহানির পাল্টা নোটিস পাঠাল পরিচালকদের সংস্থা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে হঠাৎই অবিনাশ চৌধুরী লেনের ওই অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লাগে।স্থানীয়রা ওই কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে নিজেদের বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় গোটা চত্বরজুড়ে। দ্রুত আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। তড়িঘড়ি খবর পৌঁছয় দমকলে।

খবর পাওয়া মাত্রই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়। দমকল কর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে। এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা দেখেই বোঝা যাচ্ছে, এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে,তা এখনও পর্যন্ত জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে থেকেই আগুন লেগেছে।

আরও পড়ুন      OPTICAL ILLUSION: আপনার মধ্যে থাকা শার্লোক হোমসের পর্যবেক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

#TopsiaFire 

#aluminiumfactory  

#Latestbengalinews 

About Post Author