Home » RACHANA BANERJEE:  ‘ধোঁয়া ধোঁয়ার’ পর ‘কুইন্টাল কুইন্টাল’! আবারও বেঁফাস মন্তব্য করে ট্রোলড রচনা

RACHANA BANERJEE:  ‘ধোঁয়া ধোঁয়ার’ পর ‘কুইন্টাল কুইন্টাল’! আবারও বেঁফাস মন্তব্য করে ট্রোলড রচনা

সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বরঃ গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজনীতির ময়দানে পা রাখেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন। দল তাঁকে হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী করে। বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি সাংসদ নির্বাচিত হন। কিন্তু রাজনীতিতে যোগদানের পর তাঁর করা বিভিন্ন বেফাঁস মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে তামাশার শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। হুগলির বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আবারও বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। ঠিক কী বলেছেন রচনা?

আরও পড়ুনঃ আরজিকরে ‘থ্রেট কালচারের’ অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ১২ জন জুনিয়র চিকিৎসককে তলব CBI-র

কয়েকদিন আগে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি দাবি করেন এই বন্যা পরিস্থিতি মানুষের দ্বারা সৃষ্ট বা ‘ম্যানমেড’। তিনি নিশানা করেন ডিভিসির দিকে। বুধবার নিজের সংসদীয় ক্ষেত্রের মধ্যে অবস্থিত বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে দলীয় নেত্রীর সুরেই কথা বললেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি চাঁদরা, মিলনগর, ভাঙনের মত এলাকায় যান। তবে ডিভিসিকে দোষারোপ করার সময় জলের একক গুলিয়ে ফেলেন রচনা। কিউসেকের বদলে বলে ফেলেন কুইন্টাল। তিনি বলেন, “কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষ বাড়িঘরের কোনও অস্তিত্ব নেই। সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছেন। আর ওরা বলছে জানিয়ে পাঠিয়েছে!” একই সঙ্গে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন হুগলির সাংসদ। যদিও কুইন্টাল কুইন্টাল বক্তব্য নিয়ে রচনার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। হুগলি বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ কটাক্ষের সুরে বলেন মুখ্যমন্ত্রীর ওকে মিউজিয়ামে রাখা উচিত।

আরও পড়ুনঃ ফের সিজিওতে অপূর্ব বিশ্বাস, ময়নাতদন্ত নিয়ে জল্পনা তুঙ্গে, হাজিরা এক মর্গ কর্মীরও

লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর হুগলিতে প্রচারে গিয়ে একাধিকবার বেফাঁস মন্তব্য করতে শোনা গিয়েছে রচনাকে। দলের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে বিরোধীদের তোপ দেগেছেন। তিনি বলেন, ‘বিরোধীরা অভিযোগ করছে রাজ্যে নাকি শিল্প নেই। কিন্তু আমি যখন হুগলি যাই, তখনই দেখতে পাই সেখানকার সব কলকারখানায় ধোঁয়া বেরোচ্ছে।’ যা নিয়ে তাঁকে বিস্তর ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল। আবারও বন্যা পরিস্থিতি দর্শনে গিয়ে জলের একক নিয়ে ভুল তথ্য দিয়ে বিড়ম্বনায় পড়লেন হুগলির সাংসদ।

About Post Author