সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বর: আরজি করে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় আগামী ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি। সেদিনই আদালতে তদন্তের আপডেট রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। কার্যত তদন্তকারীরা ঘটনার সঙ্গে যুক্ত একেরপর ব্যক্তিদের তলব করেছে সিজিও কমপ্লেক্সে। বুধবার সকালে আবার সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন অপূর্ব বিশ্বাস। আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত দেহ ময়না তদন্তের দায়িত্বে ছিলেন এই চিকিৎসক। এই নিয়ে পর পর তিন দিন সিজিও কমপ্লেক্সে এলেন তিনি। তবে আগের দু’দিন অপূর্বকে একাই সিবিআই দফতরে দেখা গেলেও, এদিন তিনি একা ছিলেন না।, সিজিও কমপ্লেক্সে বুধবার তলব করা হয়েছিল হাসপাতাল মর্গের এক কর্মীকেও।
আরও পড়ুন: আরজিকর কাণ্ডের তদন্তে সন্দীপ ঘোষ ‘ঘনিষ্ঠ’ চিকিৎসক সুশান্ত রায়কে তলব করল CBI
রবিবারও সিজিও কমপ্লেক্সে এসেছিলেন অপূর্ব বিশ্বাস। জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে তিনি দাবি করেছিলেন, মৃতার ‘কাকু’ বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে দ্রুত ময়নাতদন্ত করার জন্য চাপ দিয়েছিলেন। শুধু চাপ নয়, কাজটি না করলে তাঁকে কার্যত প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল সেই ব্যক্তি। অপূর্বর অভিযোগ, তাঁকে বলা হয়েছিল, ‘‘তাড়াতাড়ি ময়নাতদন্ত না-হলে রক্তগঙ্গা বইয়ে দেব।” চিকিৎসকের এই অভিযোগ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, নির্যাতিতার ‘কাকু’ বলে পরিচয় দেওয়া সেই ব্যক্তি আসলে কে? পরে এই নিয়ে জল ঘোলা হলে উঠে আসে সঞ্জীব নামে এক ব্যক্তির নাম। এই সঞ্জীবকে নাকি ‘কাকু’ বলেই ডাকতেন নির্যাতিতা। তবে ময়না তদন্তের চিকিসৎসককে হুমকি দেওয়া ‘কাকু’ আর এই ‘কাকু’ একই ব্যক্তি কি না, তা এখনও জানা যায়নি।
কেন্দ্রীয় তদন্তবাহিনীর এক সূত্র থেকে জানা গিয়েছে, এদিন সিজিও কমপ্লেক্সে একাধিক প্রশ্ন করা হতে পারে অপূর্বকে। আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তের সময় ঠিক কী ঘটেছিল? কারা সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন? এই সমস্ত প্রশ্ন থাকতে পারে তালিকায়। তার সঙ্গে অপূর্বর তোলা ‘কাকু’-র হুমকি প্রসঙ্গেও কথা বলবে সিবিআই।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই হেফাজতে রয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার তৎকালীন ওসি। তাঁদের দুজনেরই বিশেষ প্রকারের টেস্ট করতে চান কেন্দ্রীয় তদন্তবাহিনীর কর্তারা। সন্দীপের পলিগ্রাফ টেস্ট আগেই হয়েছে, তবে তাঁর উত্তরে স্বচ্ছতা ছিল না বলে দাবি সিবিআই কর্তাদের। কার্যত এবার সন্দীপের নার্কো অ্যানালিশিস করাতে চাইছেন গোয়েন্দারা। বুধবার এই আর্জিতে ধৃত সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে হাজির করবে সিবিআই। জানা গিয়েছে আদালতের সম্মতি পেলে গুজরাটে নিয়ে প্রাক্তন অধ্যক্ষের এই টেস্ট হবে। ও টালা থানার ওসির আপাতত পলিগ্রাফ টেস্ট করা হবে।


More Stories
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?