সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় কর্ম বিরতির জেরে ইতিমধ্যেই নাজেহাল অবস্থা রাজ্যের সাধারণ মানুষের। এবার সিনিয়রদের পরামর্শ মেনে কর্মবিরতি প্রত্যাহার করতে পারেন জুনিয়র চিকিৎসকেরা, এমনটাই খবর সূত্রের। এবার আন্দোলন কোন দিকে এগোবে, ভবিষ্যৎ কর্মসূচি কী হবে, তা নিশ্চিত করতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা জেনারেল বডির বৈঠক হয়েছে। সেই বৈঠকের আলোচনার কী নিশ্চিত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও, সূত্রের দাবি বৈঠকে সিনিয়রদের পরামর্শ মেনে কর্ম বিরতি তুলে নেওয়ার আভাস দিয়েছে জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুন: Alcohol: পূজোর আগে সুখবর সুরাপ্রেমীদের জন্য, পুরানো দামেই মিলবে বিয়ার-মদ
সূত্র থেকে আরও খবর, জুনিয়র চিকিৎসকদের কয়েকজন কর্ম বিরতির বিরোধী। পাশাপাশি সিনিয়রদের অনেকে কর্মবিরতি পুরোপুরি প্রত্যাহার করে আন্দোলনকে অন্য ভাবে আরও সংগটিত করার পরামর্শ দেন। অর্থ্যাৎ সাধারণ মানুষের বেহাল অবস্থা দেখে কর্মবিরতি তুলে নিলেও আন্দোলন অন্য মোড় নেবে। রাজ্য সরকারের উপরে চাপ বৃদ্ধির জন্য এবার অন্য পথেই হাঁটবেন জুনিয়র চিকিৎসকরা। তবে অন্য মোড় বলতে তাঁরা কি কি কর্মসূচি নেবেন তা স্পষ্ট হয়নি। শুক্রবার জুনিয়র ডাক্তারদের এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল হওয়ার কথা। সেখান থেকেই জানা যাবে তাঁদের আন্দোলনের ভবিষ্যত।
আরও পড়ুন: ছাত্র মৃত্যুর প্রতিবাদে রাতভর ধর্নায় রুপা, সকাল হতেই বিজেপি নেত্রীকে গ্রেফতার করল পুলিশ
প্রসঙ্গত, এর আগে স্বাস্থ্য ভবনের সামনে বিনীত গোয়েল এবং একাধিক স্বাস্থ্য কর্তার অপসারণের দাবিতে ধর্নায় বসেছিল জুনিয়র চিকিৎসকরা। চলেছিল পূর্ণাঙ্গ কর্ম বিরতি। তারপর মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে হাসপাতাল মুখী হয়ে হয়েছিল তাঁরা। তবে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত দাবি পূর্ণ না হলে ফের কর্ম বিরতিতে ফিরবেন জুনিয়র চিকিৎসকরা। সেই কথা মতই এখন চলছে দ্বিতীয় বারের পূর্ণাঙ্গ কর্ম বিরতি। বৃহস্পতিবার সিনিয়র চিকিৎসকদের পরামর্শ আন্দোলনের অন্য পন্থা বার করা হোক। সেই মতই এদিন বৈঠকের পর জুনিয়র চিকিৎসকদের অন্যতম মুখ অনিকেত মাহাতোও জানিয়েছেন, আন্দোলন চলবে, তবে কর্মবিরতির বদলে অন্য কী কী বিকল্প পন্থা গ্রহণ করা যায় সেদিকে আলোকপাত করা হবে।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !