Home » বৃষ্টিতে তছনছ অনশন মঞ্চ, দুর্যোগ মাথায় নিয়েও অনড় জুনিয়ার চিকিৎসকেরা

বৃষ্টিতে তছনছ অনশন মঞ্চ, দুর্যোগ মাথায় নিয়েও অনড় জুনিয়ার চিকিৎসকেরা

সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবর: পঞ্চমীর সকালেই বৃষ্টি। ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের। অবস্থানমঞ্চের একাংশের ত্রিপল ছিঁড়ে গেল বৃষ্টির জেরে। হুহু করে জল ঢুকছে ত্রিপলের নীচে আন্দোলনকারীদের বসার জায়গায়। তবে দুর্যোগ মাথায় নিয়েও অনড় জুনিয়র চিকিৎসকেরা। অনশন চালছে, চলবে। মঙ্গলবার সকাল থেকেই ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল। সাড়ে ১১টা নাগাদ মুশধারের রূপ নেয় সেই বৃষ্টি। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের ত্রিপলে জল জমতে শুরু করে। একটা সময় ভার সইতে না পেরে সেটি ছিঁড়ে যায়। তবে তাতে অন্দোলনে কোনও পরিবর্তন হয়নি।

আরও পড়ুন: জেলে গিয়ে সন্দীপকে জেরা করবে ইডি, অনুমতি দিল সিবিআইয়ের বিশেষ আদালত

জুনিয়র ডাক্তারদের এই অনশন নিয়ে গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন কলকাতার সিপি মনোজ পন্থ। মনোজের কথায়, “অনশন না তুললে, উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।” সিপির হুঁশিয়ারিতে জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ দেবাশীষ হালদারের জবাব, “আমরাও দেখতে চাই উনি কী পদক্ষেপ নেন, ততক্ষণ এখানেই থাকছি।” এর আগে অনশন মঞ্চে বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিল জুনিয়র চিকিৎসকেরা। আজ, মঙ্গলবার বিকেলে জুনিয়র ডাক্তারদের মহামিছিলেও অনুমতি দেয়নি পুলিশ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানাল রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। 

আরও পড়ুন: জেলে গিয়ে সন্দীপকে জেরা করবে ইডি, অনুমতি দিল সিবিআইয়ের বিশেষ আদালত

গতকাল থেকেই দেখা গিয়েছে একে একে সিনিয়র ডাক্তাররা যোগ দিয়েছেন জুনিয়রদের অনশন মঞ্চে। জুনিয়র ডাক্তারদের এই মহামিছিলেও মঙ্গলবার যোগ দেবেন সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের সময় কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত মিছিল হবে। তখনও বৃষ্টি আসলে তাকে পাত্তাও দেবে না জুনিয়র চিকিৎসকেরা, এমনটাই মনে করেছে অনেকে।

About Post Author