Home » “১ থেকে ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা হতে পারে”, হুঁশিয়ারি পান্নুনের

“১ থেকে ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা হতে পারে”, হুঁশিয়ারি পান্নুনের

সময় কলকাতা ডেস্ক, ২১ অক্টোবর: টানা আঠারো দিন ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠার হুমকি দিলেন খলিস্তানি জঙ্গি সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পান্নুন। শেষ কয়েকদিন দিন ধরে উড়ানে বোমাতঙ্গে জেরবার  বিমান পরিষেবা। ভয় কুঁকড়ে গিয়েছেন যাত্রীরা। প্রশ্ন উঠছে সুরক্ষা নিয়েও। তবে এখনও পর্যন্ত কোনও বিমানে বিস্ফোরণ ঘটেনি। সেই অবহেই ফের নয়া হুমকিতে খলিস্তানি জঙ্গিদের। বিদেশি বিমানযাত্রীদের ১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে ভারত সফর না করার হুঁশিয়ারিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: Delhi Bomb Blast: ১০ ফুট পর্যন্ত ছড়িয়েছে শকওয়েভ, দিল্লির বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্য

শিখ দাঙ্গা হয়েছিল যে থেকে ৪০ বছর আগে। সোমবার সেই প্রসঙ্গ উল্ল্যেখ করে খলিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিসের’ নেতা পান্নুন হুঁশিয়ারি দিয়েছেন, “এটা শিখ নরসংহারের ৪০ তম বর্ষপূর্তির মাস। তাই আগামী ১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে কেউ সফর করবেন না। এই সময়ের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা হতে পারে।” বিমানে বিস্ফোরণের হুমকি এর আগেও গত বছর দিয়েছিল পান্নুন। তবে বাস্তবে কোনও বিস্ফোরণ ঘটেনি। তবে গত কয়েকদিন ধরে বেশ কয়েকবার বিমানে বিস্ফোরণের হুমকি এসেছে কর্তৃপক্ষের কাছে। কার্যত ভয়ের আবহে এবার খলিস্তানি জঙ্গি নেতার হুঁশিয়ারিতে বিশেষ সতর্কতা নিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

আরও পড়ুন: “ওরাই চক্রান্তের মাতব্বর”, জুনিয়র চিকিৎসকদের দুই নেতাকে তোপ কুণালের

বলে রাখা দরকার, ভারতের এখন নিষিদ্ধ পান্নুন। তাঁকে ২০২০ সালে জঙ্গি ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কাজেই এখন আমেরিকায় থাকেন তিনি। তাঁর সঙ্গেই দেশে নিষিদ্ধ তাঁর সংহগঠন ‘শিখস ফর জাস্টিস’। আমেরিকার পাশাপশি কানাডার অস্তিত্বও রয়েছে পান্নুনের কাছে। অতীতে তাঁর একাধিক বক্তব্য প্রমান দেয় উষ্কানিমূলক মন্তব্য তাঁর ফেবারিট। রাষ্ট্র বিরোধী করকলাপ করতে অতীতে পাঞ্জাবের শিখ যুবককে প্ররোচনা দিয়েছিয়েন এই জঙ্গি নেতা। এবার তাঁর বিমানে না চড়ার হুঁশিয়ারি কপালে ভাঁজ ফেলেছে সরকারের।

About Post Author