Home » ফের পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ার! ঘটনাস্থল এবার সল্টলেক

ফের পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ার! ঘটনাস্থল এবার সল্টলেক

সময় কলকাতা ডেস্ক, ১২ নভেম্বর: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ার। এবার ঘটনাস্থল সল্টলেক। দুটি বাসের রেষারেষির বলি নিষ্পাপ খুদে! এইধরনের ঘটনা এই প্রথম নয়। এর বেহালা, বাঁশদ্রোণীতে পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছিল দুই স্কুল পড়ুয়াকে।

আরও পড়ুন: Barcelona: সাত ম্যাচ পর হারের মুখ দেখল বার্সেলোনা

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে  সল্টলেকের ২১৫ এ রোডের ওপর দুটি বেসরকারি বাস তেড়ে আসছিল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেষ করছিল বাস দুটি। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ উল্টোডাঙা-সল্টলেকের প্রবেশের দুনম্বর গেটের কাছে দুই স্কুল পড়ুয়াকে ধাক্কা মারে একটি বাস। সল্টলেক বিডি ব্লকের একটি বেসরকারি স্কুলের ছুটির পর ওই দুই ছাত্রকে স্কুটিতে চাপিয়ে কলকাতার বাড়ির পথে ফিরছিলেন এক অভিভাবক। সেই সময় সল্টলেকের দুনম্বর গেটের কাছে রেষারেষির জেরে দুর্ঘটনার মুখে পড়েন তাঁরা। সূত্রের খবর, ইতিমধ্যে এক আহতকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসক। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: উপনির্বাচনের ঠিক আগের দিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার, চাঞ্চল্য বসিরহাটে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত স্কুল পড়ুয়ার নাম আয়ুষ পাইন। বয়স ১১ বছর। চতুর্থ শ্রেণির পড়ুয়া। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা। উল্টোডাঙার হাডকো মোড়েই জমায়েত করে চলে প্রতিবাদ, বিক্ষোভ। পরে দেহ রাস্তায় রেখে চলে বিক্ষোভ। ভাঙচুর করা হয় বাসে। জনতার পুলিশের বিরুদ্ধে তুলেছে নিষ্ক্রিয়তার অভিযোগ।

About Post Author