সময় কলকাতা ডেস্ক, ৭ ডিসেম্বর: রেল লাইনে বড় ফাটল বনগাঁ স্টেশনে। যার জেরে আপাতত ব্যাহত বনগাঁ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। জানা গিয়েছে ফটলটি দেখা গিয়েছে বনগাঁ স্টেশনে ট্রেন ঢোকার মুখেই। অফিস টাইমে ট্রেন বন্ধ থাকায় ভোগান্তির শিকার যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে বাস, অটো নিতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুন: শীতের সকালে কফিতে চুমুক আহা! রোজ খেলে কি ক্ষতি হয় জানা আছে?
শনিবার সকালে ঠিক যাত্রীদের অফিস, স্কুল, কলেজে যাওয়ার সময়। ঘড়ির কাঁটায় তখন ৯টা ৫০ মিনিট হবে। যাত্রীবোঝাই লোকাল ট্রেন বনগাঁ স্টেশনে ঢোকার মুখেই হঠাৎ থেমে যায়। বিচলিত হয়ে ওঠেন যাত্রীরা। পরে জানা যায় ফাটল দেখতে পাওয়া গিয়েছে রেলের পাটিতে। সুতরাং লাইন মেরামত না হওয়া পর্যন্ত ট্রেন আর আগে যাবে না। ওই শাখার আপ এবং ডাউন দু’ই থমকে গিয়েছে। খবর দেওয়া হয় রেলকর্মীদের। এর পর তড়িঘড়ি শুরু হয় রেললাইন মেরামতির কাজ। সূত্রের খবর, যুদ্ধকালীন তৎপরতায় চলছে রেললাইন সারানোর কাজ।
আরও পড়ুন: ৬২ দিনের মধ্যে ফাঁসির সাজা ধর্ষককে, জয়নগর কাণ্ডের বিচারে নজির গড়ল বারুইপুরের নিম্ন আদালত
আরও পড়ুন: Fifa World Cup: ক্লাব বিশ্বকাপে নেইমার-এমবাপ্পে দ্বৈরথ, কেমন হল গ্রুপ বিন্যাস?
তবে সাতসকালে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় সবচেয়ে বিপাকে রেলযাত্রীরা। গন্তব্য়ে পৌঁছতে চরম ভোগান্তির শিকার তাঁরা। অনেকেই মাঝপথে ট্রেন থেকে নেমে পড়েছেন। বাধ্য হয়ে অন্য পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন রেলযাত্রীরা। যশোর রোড ধরে বাস কিংবা অ্যাপ নির্ভর মোটরবাইক বা গাড়িতে করে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। তবে অনেকেরই ট্যাক্সি, অটো বা অ্যাপ নির্ভর গাড়িতে যাওয়ার সামর্থ নেই। তাঁরা চাতকের মত স্টেশনে বসেই অপেক্ষা করছে পরিষেবা স্বাভাবিক হওয়ার।
আরও পড়ুন: সিঁথিতে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু এক শ্রমিকের, আশঙ্কাজনক আরও এক


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম