সময় কলকাতা ডেস্ক, ৮ ডিসেম্বর: ধর্ষকের যৌন লালসার হাত থেকে নিস্তার নেই পাঁচ বছরের শিশুর। অভিযো মুর্শিদাবাদের বড়ঞায় শনিবার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে শিশুটিকে। অভিযুক্ত প্রতিবেশী এক যুবক। স্থানীয় সূত্রে খবর, কুকীর্তি করার সময় জঙ্গলে হাতেনাতে ধরা পড়েছেন ওই প্রতিবেশী। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি। নির্যাতিতা শিশুর পরিবার পুলিশে খবর দিলে গতকালই পুলিশ গ্রেফতার করেছে যুবককে। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যুবকের বাড়ি লক্ষ্য করে বিদ্রোহও চালিয়েছে এলাকাবাসী।

আরও পড়ুনঃ ঘুমন্ত স্বামীকে গলার নলি কেটে খুন করল স্ত্রী, নেপথ্যে কী কারণ? খোদ জানালেন অভিযুক্ত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে বড়ঞার রানিনগর গ্রামে নিজের বাড়ির সামনেই খেলছিল শিশুটি। বাড়ির লোকেরা কাজে ব্যস্ত থাকায় কিছু সময়ের জন্য চোখের আড়াল হতেই তাঁদের মেয়ে উধাও হয়ে যায়। এর পর ডাকাডাকি শুরু হলে পরিবার সহ প্রতিবেশীরা সকলে মিলে খোঁজাখুঁজি করতে থাকে। বেশ কিছুক্ষণ চিরুনি তল্লাশির পর জঙ্গলের ভিতর থেকে শিশুটির গলার শব্দ শুনে ছুটে যায় এলাকাবাসীরা। পরিবারের অভিযোগ, সেখানেই অভিযুক্ত যুবক কুকীর্তি করা অবস্থায় পাকড়াও করেছে তাঁরা। এর পর তাকে জঙ্গল থেকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁকে।
পরিবার সূত্রে খবর, অনামবিক যৌন অত্যাচারের ফলে অচৈতন্য অবস্থা তাঁদের মেয়ে পড়েছিল জঙ্গলে। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল তাঁর। সেখান থেকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পকসো ধারায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?