Home » লক্ষীর ভান্ডারই ভরসা আম আদমি পার্টির?

লক্ষীর ভান্ডারই ভরসা আম আদমি পার্টির?

সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর: গত লোকসভায় বাংলায় তৃণমূলের দুর্দান্ত ফল দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন দেশের তাবড় তাবড় নেতারা। গতবারের তুলনায় বহু নতুন আসন যোগ হয়েছে মমতার দলের সঙ্গে। রাজনৈতিক সমালোচকদের মতে লক্ষীর ভান্ডারই ছিল সেই সাফল্যের মূল গাড়িগরী শক্তি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ অনুসরণ করল দিল্লির আম আদমি পার্টি। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করল অরবিন্দ কেজরিওয়ালের দল। আগামী বিধানসভা নির্বাচনে আপ জয়ী হলে ভাতার পরিমান দ্বিগুণ হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে তাঁরা।

আরও পড়ুন: UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে আবারও হার ম্যান সিটির, গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশঙ্কা, জয় পেল আর্সেনাল

দিল্লির বিধানসভা নির্বাচনে বাকি মাস দুয়েক। ফেব্রুয়ারিতে ভোট। ইতিমধ্যেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন কেজরিওয়াল-সহ অন্যান্য আপ নেতৃত্ব। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে পাশে নিয়ে দিল্লির জন্য নতুন প্রকল্প ঘোষণা করেন কেজরি। জানান, মহিলা ক্ষমতায়নের কথা ভেবেই আপ সরকার নতুন প্রকল্প শুরু করছে। ১৮ বছরের উর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে এক হাজার টাকা ভাতা দেবে আপ সরকার। যে টাকা সোজা ঢুকে যাবে মহিলাদের ব্যাঙ্ক আক্যাউন্টে।

আরও পড়ুন: Zimbabwe vs Afghanistan: নবীনের ভুলে পাঁচ বছর পর রাজাদের কাছে টি-টোয়েন্টি ম্যাচে হার আফগানদের

ভোটের আগে এই প্রতিশ্রুতির সঙ্গে আরও যোগ করে আপ সুপ্রিমোর জানান, নির্বাচনে আপ জিতলে মহিলাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন কেজরি। আপ সুপ্রিমোর ঘোষণা, বিধানসভা নির্বাচনের পরে তাঁরা সরকার গড়লে মহিলাদের মাসিক ২১০০ টাকা দেওয়া হবে। কেজরির দাবি, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনই এই প্রকল্প শুরু করতে চেয়েছিলেন। কিন্তু আবগারি মামলায় জেলে থাকার দরুণ প্রকল্প চালু করা যায়নি। তাই নির্বাচনের আগে আগেই মহিলাদের হাতে মাসিক ভাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন আপ সুপ্রিমো।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: বেশিরভাগ পাঠক ৫০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারেননি, আপনি পারবেন?

About Post Author