সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর: আগামী বছরের ফেব্রুয়ারিতেই বিধানসভা ভোট দিল্লিতে। রবিবার আম আদমি পার্টির তরফে প্রকাশ করা হল চতুর্থ তথা চূড়ান্ত প্রার্থী তালিকা। আর সেই তালিকায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নাম। বর্তমান কেন্দ্র থেকেই লড়বেন তিনি।
আরও পড়ুনঃ শীর্ষ স্থান পেয়েও খুশি নন কোচ মলিনা! ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু
রবিবার নিজের এক্স হ্যান্ডেলে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘আজ আম আদমি পার্টি ৭০টি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। দল পূর্ণ আত্মবিশ্বাস ও সম্পূর্ণ প্রস্তুত হয়েই নির্বাচনে লড়বে। বিজেপি অদৃশ্য। ওদের কাছে না রয়েছে মুখ্যমন্ত্রীর মুখ, না দল, না পরিকল্পনা আর দিল্লির জন্য কোনও ভিশন। ওদের কেবল একটাই স্লোগান, কেবল একটাই নীতি আর কেবল একটাই মিশন- কেজরিওয়াল হটাও। ওদের কাছে যদি জানতে চাওয়া হয় ৫ বছর কী করেছে, বলবে কেজরিওয়ালকে খুব গালাগালি করেছি। আমাদের দলের কাছে দিল্লিবাসীদের জন্য ভিশন রয়েছে, পরিকল্পনা রয়েছে আবার তাকে বাস্তবায়িত করার জন্য শিক্ষিত মানুষদের একটি টিমও রয়েছে। গত দশ বছরে যা কাজ হয়েছে তার দীর্ঘ তালিকাও রয়েছে। দিল্লির বাসিন্দারা যারা কাজ করেছে তাদেরই ভোট দেবে, গালাগালি যারা করে তাদের নয়।’
আরও পড়ুনঃ শরীরে রক্ত কমে যাচ্ছে? আয়রনের ঘাটতিতে ভুগছেন? এই তিন টিপস মানলেই ফল হাতেনাতে
আফগাড়ি দুর্নীতি মালায় জেল থেকে জামিনে মুক্তির পর বাইরে বেরিয়ে নিজের মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করেন কেজরি। সেই আসনে বসান দলের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মী অতিশীকে। জনতার কাছে আর্জি জানান, ভোটে আমায় জেতালে তবেই এই চেয়ারে আবার বসবো। এরপর ২০২৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি, এমম ঘোষণা করে দিয়েছিলেন আপ প্রধান। যেমন কথা তেমন কাজ। দিল্লিতে ‘একলা চলো’ নীতিতেই এগোবেন তাঁরা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘আম আদমি পার্টি দিল্লির এই নির্বাচনে নিজের শক্তি অনুযায়ী একলাই লড়বে। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কোনও সম্ভাবনাই নেই।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর