সময় কলকাতা, সানি রায় ও আর্থিকা দত্ত,উত্তরবঙ্গ:- ডুয়ার্সবাসীদের জন্য বাংলা নববর্ষে বন দফতরের উপহার, দীর্ঘ সময় বন্ধ থাকার পর বুকিং শুরু হবে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় পানঝোরা জঙ্গল ক্যাম্পের, খুশির হওয়া এলাকার মানুষসহ পর্যটকদের মনে।গরুমারা জাতীয় উদ্যান বিভাগের অন্তর্গত চাপরামারি জঙ্গলের পাশে এক উঁচু টিলা, নিচ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ী নদী মূর্তি, সেই নদীর ওপর সেতু দিয়ে ছুটে যায় কলকাতা গামী ট্রেন সহ টুরিস্ট স্পেশালঃ ভিস্তাডোম।সকাল থেকেই অবিরাম ময়ূরের ডাক,সন্ধ্যে হতেই বন্য প্রাণীদের আনাগোনা , এ যেন এক স্বপ্নে রাজ্য।
আগামী ২১ এপ্রিল থেকে অনলাইন বুকিং
আগামী ২১ এপ্রিল থেকে অনলাইন বুকিংয়ের মাধ্যমে এমন এক রোমাঞ্চকর পরিবেশ উপভোগ করতে পারবেন দেশী-বিদেশী পর্যটকেরা।আর এতেই হাসি ফুটেছে পানঝোরা বন-বস্তির প্রায় ৭০ টি জনজাতি গোষ্ঠীর পরিবারের মুখে।পর্যটকদের কাছে বরাবরের আকর্ষণীয় জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত জাতীয় সড়কের পাশের এই ক্যাম্প । পানঝোরা বন-বস্তিবাসীদের নিয়ে গঠিত জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক অমৃত ছেত্রী বলেন, ” বিগত ৪ বছর অনেক কষ্টে দিন গুজরান করেছে এই অঞ্চলের মানুষ, সোমবার থেকে নতুন করে বুকিং শুরু হচ্ছে এই জঙ্গল ক্যাম্পের ,আসবে দেশি- বিদেশি পর্যটকেরা ,এবং এখানে এই মুহূর্তে তৈরি ৪ টি কটেজে ৩ সদস্যের পরিবার থাকতে পারবেন, এবং আগত পর্যটকদের আহার সবই এই বন-বস্তিবাসীদের নিয়ে গঠিত কমিটি থেকে পাওয়া যাবে। এর ফলে কিছুটা হলেও উপার্জনের পথ খুঁজে পাবে এই জনজাতির মানুষজন।এই কারণেই রাজ্যে সরকার,বন দফতর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এমন ভাবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য” ।

অপরদিকে ডুয়ার্সের চালসার বাসিন্দা তথা পরিবেশ কর্মী তানিয়া হক সর্দার নতুন করে পানঝোরা জঙ্গল ক্যাম্পটি পর্যটকদের জন্য খুলে দেওয়া প্রসঙ্গে জানান “এমন একটি প্রজেক্ট নতুন ভাবে আত্মপ্রকাশ করার জন্য আমরা প্রথমেই রাজ্যে সরকারকে ধন্যবাদ জানাই,এর সঙ্গে বন দফতরকে, কারন এই প্রজেক্ট গুলো থেকে বন বস্তিবাসী ,পর্যটক ,এবং সর্বোপরি ডুয়ার্সের যে অর্থনীতির তিনটি প্রধান স্তম্ভ সেটি শক্তিশালী হল পুনরায়।
শনিবার থেকেই নতুন রূপে সেজে ওঠা পানঝোরা জঙ্গল ক্যাম্পে ভিড় জমিয়েছে বন-বস্তিবাসিরা , মুখে ফুটেছে হাসি।
নিজেদের অনুভূতি নিয়ে বলতে গিয়ে পানঝোরা বন-বস্তির বাসিন্দা মনিকা কারর্কি বলেন, এই কটেজ সোমবার থেকে আবার খুলে যাচ্ছে ,টুরিস্ট আসবে আবার, আমাদের আয়ের একটা পথ খুলে যাচ্ছে ।
অর্থাৎ এই ক্যাম্প নতুন রূপে শুরু হয় প্রতিটি বন-বস্তিবাসীর মুখে ফুটে উঠেছে হাসি, নতুন করে আসার আলো দেখছে এই দরিদ্র বন-বস্তিবাসীরা।


More Stories
শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রে ধৃত জঙ্গি
জলপাইগুড়ির তৃণমূল নেতার মেয়েকে নিগ্রহ
মাদারিহাটে নিখোঁজের দেহ উদ্ধার