Home » নেপাল থেকে শিক্ষা নিক রাজ্যের বেকার যুবকরা, বিস্ফোরক অর্জুন সিং

নেপাল থেকে শিক্ষা নিক রাজ্যের বেকার যুবকরা, বিস্ফোরক অর্জুন সিং

নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির উদাহরণ টেনে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিংয়ের। বলেছেন, বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নিক। আর এনিয়েই মুখ্যমন্ত্রীকে খুনের প্ররোচনার অভিযোগ তুলে গোটা জেলাজুড়ে প্রায় সবকটি থানায় মামলা করার কথা জানান বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় অর্জুন সিং-এর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। অভিযোগ, উস্কানি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন অর্জুন সিং। এমনকী মুখ্যমন্ত্রীকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে। বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন।
– বিজেপি অর্জুন সিং-এর বক্তব্য, নেপালে সরকারের দুর্নীতির বিরুদ্ধে যুবসমাজ যেভাবে গর্জে উঠেছে তা বড় উদাহরণ রাখে। বাংলায় এমনই গন অভ্যুত্থান করে দুর্নীতিগ্রস্থ সরকারকে ফেলে দেওয়া উচিত। তিনি এও মনে করেন, নেপালের ১৮ থেকে ৩০ বছরের তরুণ-তরুণীরা যে সাহস দেখিয়েছে, সেটা বাংলার ছেলেমেয়েদেরও দেখানো উচিত।
অর্জুনের এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতেই থানায় মামলা রুজু করেছে শাসক শিবির। খুব তাৎপর্যপূর্ণভাবে, খোদ ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরও এমনই গণ আন্দোলন চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। লিখেছিলেন, আর কবে? আর কবে? নেপালের প্রধানমন্ত্রী-সহ একাধিক শীর্ষ নেতা পদত্যাগ ও সেনা হস্তক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করেই তিনি আরও লেখেন, কবে যে ভারতের তানাশাহদের একই হাল হবে! অহিংস পথে দুর্নীতির শিরোমণিদের মুখোশ আর ফাইল খুলে যাবে! স্বাভাবিকভাবেই শাসকদলের বিধায়কের এই পোস্টকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। তিনি কি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন, নাকি পরোক্ষভাবে রাজ্যের শাসকদের দিকেও তির ছুড়েছেন? তা নিয়ে চর্চা তুঙ্গে। তানাশাহি শব্দবন্ধটি সরাসরি মোদি সরকারের উদ্দেশে হলেও বিরোধীরা এখন তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গেও প্রশ্ন তুলছেন। আর সেসবের মাঝেই বিতর্কিত মন্তব্য করে বসেন অর্জুন সিং। আর তারপরেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে উস্কানি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা এবং মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে থানায় থানায় এসআইআর দায়ের করছে তৃণমূল। যদিও, বাংলার শাসকদলকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং।

About Post Author