Home » চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, নাবালিকা রোগিনীর শ্লীলতাহানি! বারাসাত হাসপাতালে গ্রেফতার চিকিৎসক পড়ুয়া

চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, নাবালিকা রোগিনীর শ্লীলতাহানি! বারাসাত হাসপাতালে গ্রেফতার চিকিৎসক পড়ুয়া

Oplus_131072

দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : নাবালিকা রোগিনীর শ্লীলতাহানি! বারাসাত হাসপাতালের মেডিক্যাল পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ। চিকিৎসা চলাকালীন চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার চিকিৎসক পড়ুয়া।

চিকিৎসককে দেবদূত বলা হয়। অভাবনীয় ভাবে সেই দেবদূত এবার অসুরের রূপে দেখা দিল রোগিনীর জীবনে। অভিযোগ উঠেছে বারাসাত হাসপাতালে বিহারের মেডিক্যাল পড়ুয়া চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ, নাবালিকা রোগিনীর শ্লীলতাহানি করেন চিকিৎসক পড়ুয়া। বারাসাত হাসপাতালে এমন একটি অভিযোগ পুলিশের কাছে জমা পড়তেই অসুর রুপী চিকিৎসক পড়ুয়া গ্রেফতার। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি আইনি প্রক্রিয়ার অধীনে এবং পুলিশ তদন্ত করছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে যথাযথ সহযোগিতা করছেন। তবে বলাই বাহুল্য,অভিযোগ রীতিমত গুরুতর এবং নজিরবিহীন – অন্তত বারাসাত হাসপাতালে এরকম অভিযোগ সাম্প্রতিক অতীতে শোনা যায়নি। স্বাভাবিকভাবেই চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় অস্বস্তি বারাসাত হাসপাতালের চিকিৎসক মহলে। চিকিৎসা চলাকালীন নাবালিকা রোগিনীকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার চিকিৎসক পড়ুয়া দীননাথ কুমারকে আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে,  চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তাঁরা তদন্ত করে দেখছেন। ইতিমধ্যেই  বারাসাত মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের মেডিক্যাল পড়ুয়া দীননাথ কুমার(৩২) কে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আদালতেও তোলা হয়েছে তাকে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, বুধবার অ্যাপেন্ডিক্স সংক্রান্ত সমস্যায় ভর্তি হয়েছিল নাবালিকা। তাকে অপারেশন করাতে নিয়ে যাওয়া হলে,প্রাথমিক চিকিৎসা করবার সুযোগে শ্লীলতাহানি করেছে। এরপর এই ঘটনা নাবালিকা তার পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে ওই পিজিটি চিকিৎসক তথা মেডিক্যাল পড়ুয়া দিননাথ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। দিননাথ কুমার বিহারের বাসিন্দা বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালে তৃতীয় বর্ষের ছাত্র। বারাসাত মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলে থেকেই পড়াশোনা করতেন তিনি। এমনই জানান বারাসাত মেডিকেল কলেজের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট সুব্রত মন্ডল। তিনি আরও বলেন, পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে এবং তদন্ত করে দেখছে। গতকাল রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত চিকিৎসক দীননাথ কুমার কে। আজ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ৩৫১(২)/৭৪/৭৬/বিএনএস এবং ৮ পক্সো ধারায় মামলার রুজ করে আদালতে পেশ করা হয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সংক্রান্ত  তদন্ত জারি।।

আরও পড়ুন সুনীল মুখার্জীর মাস্টারস্ট্রোক : বারাসাত পুরসভায় শপথ নিয়ে চোখের জলে মিশিয়ে দিলেন বাঙালি অস্মিতা আর রাজনৈতিক প্রজ্ঞা

About Post Author