সময় কলকাতা ডেস্ক : বঙ্গ ও সনাতনী সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর ইতিহাস সুপ্রাচীন। সরস্বতী বৈদিক দেবী।তাঁকে যুগে যুগে জ্ঞান,বিদ্যা, শিল্পকলার ও সংগীতের দেবী হিসেবে আরাধনা করা হয়েছে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজো হয়। সরস্বতী পুজো দীর্ঘদিন ধরে পরম্পরা মেনে উদযাপিত হলেও পুজোর গায়ে ক্রমেই লেগেছে আধুনিকতার মোড়ক। বাঙালি নবপ্রজন্মের কাছে ভ্যালেন্টাইন্স ডের রূপ পেয়েছে সরস্বতী পুজো। শুধুমাত্র হাতে খড়ির মধ্যে দিয়ে এবং শিক্ষাক্ষেত্রে সরস্বতী পুজো আবশ্যিক হয়ে উঠেছে, তবুও বাগদেবীর প্রভাব অপরিসীম এবং সরস্বতী পুজো হিন্দু বাঙালির প্রধান উৎসব । পাশাপাশি বিভিন্ন রাজ্যে দেশে-বিদেশে সরস্বতী পুজো উদযাপিত হয়। প্রসঙ্গত, বাংলা সন তারিখ মানুষ ভুলতে বসেছে। ইংরেজি ক্যালেন্ডারে এবছর পুজোর লগ্ন কখন?
ইংরেজি ২০২৬ সালে, অর্থাৎ এবছর ২২ জানুয়ারি রাত ১:৩৯ মিনিট থেকে ২৩ জানুয়ারি রাত ১২:২৯ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।
ঐতিহাসিকরা বলেন, দেবী সরস্বতী নদী হিসেবে পূজিতা ছিলেন, কারণ হিসেবে বলা হয় সরস শব্দের অর্থ জল এবং এও বলা হয় পরিস্থিতি এসেছে সরস্বতী দেবীমাতৃকার নাম। পৌরাণিক ভাবে বলা হয়, ব্রহ্মা প্রথম এই দেবীর পূজো করেন। এই পুজো বিভিন্ন লোকাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে। পাশাপাশি,বাৎসায়নের কামসূত্র অনুযায়ী, সরস্বতী পুজো উপলক্ষে যৌনপল্লীতে ৬৪ কলার অধ্যয়ন শুরু হত। এখনও যৌনপল্লীতে সরস্বতী পুজোর পরম্পরা রয়েছে।।


More Stories
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
দেবীপ্রতিমা তৈরীর মাটি সংকট কাটল মুখ্যমন্ত্রীর উদ্যোগে
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা