Home » নওশাদ সিদ্দিকীকে শিক্ষা দিতে চান হুমায়ুন কবীর

নওশাদ সিদ্দিকীকে শিক্ষা দিতে চান হুমায়ুন কবীর

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪ জানুয়ারি : বেজায় ক্ষেপেছেন হুমায়ুন কবীর।  “নওশাদ  বেশি চালাকি করছে, আমার সঙ্গে কথা বলছে- আবার তৃণমূলের সঙ্গে তলায় তলায় সেটিং করছে,” বক্তা হুমায়ুন কবীর। সবমিলিয়ে আসন্ন ভোটে আসন সমঝোতা ও সম্ভাব্য সমীকরণ নিয়ে  নওশাদ সিদ্দিকীর উপরে চরম ক্ষুব্ধ হুমায়ুন কবীর। অতঃপর নওশাদকে শিক্ষা দিতে চান হুমায়ুন।

হুমায়ুন কবীর আরও বলেছেন, তাঁর সঙ্গে চালাকি করলে তিনি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর  এমন অবস্থা করবেন যে তাঁকে আর দ্বিতীয়বার বিধায়ক হওয়ার স্বপ্ন দেখতে হবে না। ভাঙড়ে তাঁর সেই ক্ষমতা আছে বলে দাবি করলেন হুমায়ুন কবীর। প্রত্যুত্তরে, নওশাদ  সিদ্দিকীর পাল্টা বিবৃতি পাওয়া যায়নি।

আরও পড়ুন হুমায়ুন ও বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর : বিজেপি-তৃণমূল ও ভোট রাজনীতি

About Post Author