সময় কলকাতা ডেস্ক : গণপিটুনিতে নিহত যুবক বেকসুর , দাবি মুখ্যমন্ত্রীর।এখনও পুলিশের রিপোর্ট আসা বাকি। তবে তারমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন খুন ও ধর্ষণে অভিযুক্ত চিহ্নিত করে যে যুবককে পিটিয়ে মারা হয়েছে সে নির্দোষ । অশান্তির পেছনে রয়েছে মৌলবাদী ও দেশবিরোধী শক্তি, ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে,কাউকেই ছাড়া হবে না – জানালেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, নাবালিকার খুন ও ধর্ষণে পুলিশ আটক করেছিল ইন্দ্রজিৎ মণ্ডল । তাঁকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনার অভিযোগ ছিল বিজেপির মন্ডল সভাপতি শান্তনু মণ্ডলের বিরুদ্ধে তবে তাঁকে বাঁচানো সম্ভবপর হয়নি। গণপিটুনিতে ইন্দ্রজিতের প্রাণ যায় রবিবার। মুখ্যমন্ত্রী ঘটনার পরে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মঙ্গলবার তিনি বারুইপুর যান এবং তিনি জানিয়েছেন অশান্তির পেছনে দায়ী মৌলবাদী ও দেশবিরোধী শক্তিকে চিহ্নিত করা হয়েছে।যাঁরা হেরেছেন, তাঁরা উসকানি দিয়ে এই অশান্তি ঘটিয়েছেন। বারুইপুরে নির্যাতিতার বাবা ও মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে এই অভিযোগই তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন বারুইপুরে নির্যাতিতা ও খুন নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বললেন নিহতের পরিবারের সঙ্গে। তিনি নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সন্তুষ্ট এমনটাই জানিয়েছেন। শুভেন্দু বলেন, পুলিশি ঢিলেমিও বরদাস্ত করা হবে না ।‘আমাদের লোকের যদি ওই সময়ের মধ্যে কোনও শিথিলতা থাকে এক শতাংশও, তবে কড়া পদক্ষেপ করা হবে।’’ কী কী ঘটেছে, তদন্তের গতিপ্রকৃতি, পুলিশের ভূমিকা নিয়ে ডিজি সিদ্ধনাথ গুপ্তকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশ আউটপোস্ট করতে হবে, দরকার হলে বাড়ি ভাড়া করে তা অবিলম্বে করতে হবে।।
আরও পড়ুন বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
গণপিটুনিতে নিহত যুবক বেকসুর #বারুইপুর


More Stories
শীতলকুচিতে আক্রান্ত মীনাক্ষীর প্রশ্ন আইনের শাসন কোথায়!
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা