সময় কলকাতা ডেস্কঃ গত ৪ দিন ধরে ৮ হাজারের নীচে রয়েছে দৈনিক সংক্রমণের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে অ্যাকটিভ কেস এবং মৃত্যুর সংখ্যা। তবে স্বস্তির খবর এই যে বাড়ছে সুস্থতার হার । কিন্তু সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিললেও চিন্তা থেকেই যাচ্ছে পজিটিভিটি রেট নিয়ে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৪৬ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৬২ হাজার ৭৪৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৭ জন। যা আগের দিনের থেকে অনেকটা কম। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৯১১ জনের। বাড়ছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৮ লক্ষ ৪৫ হাজার ৬৮০ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকা পেয়েছেন ২১২ কোটি ৫২ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযানও।

অন্যদিকে, ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটাই বেড়েছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যাও। সামনেই আসছে উৎসবের মরশুম। স্বাভাবিকভাবেই সংক্রমণ ও মৃতের সঙ্গে উদ্বেগও বাড়ছে ।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?