সময় কলকাতা ডেস্ক,২৯ মার্চঃ দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত একমাস ধরেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে ভারতের করোনা পরিসংখ্যান। ক্রমশ বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। দেশ থেকে কিছুতেই বিদায় নিচ্ছে না এই মারণ ভাইরাস। দৈনিক সংক্রমণের সংখ্যা হাজারের নিচে নেমে গেলেও ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। সব মিলিয়ে পরিস্থিতি ফের উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,দিল্লি,কেরালা,মহারাষ্ট্র ও গুজরাটে সংক্রমণ সবেচেয়ে বেশি। ইতিমধ্যেই স্বাস্থ্যকেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সহ রাজ্যে রাজ্যে শুরু হবে মকড্রিল। টিকাকরণেও জোর দেওয়া হবে। করোনা টেস্ট, আরটি-পিসিআর টেস্ট শুরু হবে।
আরও পড়ুন কিরঘিজ প্রজাতন্ত্রকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আরও পড়ুন মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন কুচো চিংড়ি ভর্তা!
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫১ জন। তার মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৪৬২। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগী ১০ হাজার ৩২০জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৪ কোটি ৪৭ লক্ষ, ৪ হাজার ২০০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন। এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৪১ লক্ষ ৬৩ হাজার ৯০৫ জন।

বর্তমানে মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কেরালা ও মহারাষ্ট্র। এখনও পর্যন্ত ৩ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত্যুর হার ১.২০ শতাংশ। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। কার্যত সেকারণেই জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর