Home » বাড়িতেই বানিয়ে ফেলুন কুমড়ো পাতা চিংড়ি ভাপা

বাড়িতেই বানিয়ে ফেলুন কুমড়ো পাতা চিংড়ি ভাপা

সময় কলকাতা ডেস্ক,১ এপ্রিলঃ একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চিংড়ি দিয়েই মন জয় করতে চাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন কুমড়ো পাতা চিংড়ি ভাপা। বিশেষ করে গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে চিংড়ির এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী।

আরও পড়ুন    সন্ধ্যার টিফিনে চটজলদি বানিয়ে ফেলুন চিকেন কিমা স্যালাড রোল

উপকরণ
কুমড়ো পাতা-১০টি
কুচো চিংড়ি-৫০০ গ্রাম
সর্ষের তেল-২০০ গ্রাম
সর্ষে বাটা-৩ টেবিল চামচ
কাজুবাদাম-২ টেবিল চামচ


পোস্ত বাটা-৪ টেবিল চামচ
নারকেল কোরা-এক কাপ
কাঁচালঙ্কা-৫টি
নুন ও চিনি-স্বাদমতো
হলুদ গুঁড়ো-দু’চা চামচ
পাতিলেবু-১টি

প্রণালী
প্রথমেই কুমড়ো পাতা ধুয়ে কুচি করে কেটে নুন ও লেবু মেশানো গরম জলে হালকা ভাপিয়ে নিতে হবে। এবার কুমড়ো পাতাগুলি ছেঁকে জল ফেলে দিন। কড়াইতে আবারও তেল গরম করে নিন। চিংড়ি মাছে নুন, হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। এরপর কাঁচালঙ্কা বাটা, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা এবং সর্ষে বাটা দিয়ে চিংড়ি সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। স্বাদমতো নুন, চিনি দিয়ে নারকেল কোরা মিশিয়ে দিন। নামানোর মিনিট দুয়েক পাঁচ মিনিট আগে ভাপিয়ে রাখা কুমড়ো পাতা কুচি দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ বন্ধ করে এক চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে রান্নাটি ঢেকে রাখুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কুমড়ো পাতা চিংড়ি।

আরও পড়ুন    ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর দীপপুঞ্জ

About Post Author