সময় কলকাতা ডেস্ক, ১৪ মেঃ মা “ সব গান দুঃখ-জাগানিয়া কোনো কাঠের সিন্দুকে, রেখেছেন বন্ধ ক’রে আজীবন “– আজ মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপনের দিন। সন্তানের সঙ্গে মায়ের নাড়ির যোগ কারণ মা সন্তানকে বলেন “ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে’। এই ইচ্ছেদের, সন্তানদের মাকে প্রণাম জানানোর দিন প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার। এক হাজার বছর আগে রোমানরা এরকম একটি দিন উদযাপন করলেও প্রথা মেনে মাতৃ দিবসের পালন শুরু হয় বিংশ শতকের প্রথম দশকে। ১৯০৮ সালে আমেরিকান মহিলা সমাজ কর্মী আনা জার্ভিস তার মাকে সম্মান জানাতে এই দিনটিকে মাতৃ দিবস হিসেবে পালন করতে শুরু করেছিলেন।
আরও পড়ুন শরীরকে সুস্থ রাখতে ভরসা রাখুন লিকার চায়ে

আনা জার্ভিস পশ্চিম ভার্জিনিয়ায় অবস্থিত আমেরিকার একটি গির্জার সঙ্গে কর্মসূত্রে জড়িয়ে ছিলেন। তার মায়ের নাম অ্যান রিভস জার্ভিস এবং তিনি ছিলেন একজন শান্তি কর্মী।মায়ের মৃত্যুর তিন বছর পরে প্রথম মাতৃ দিবস পালিত হয় গির্জায় এবং সেবার দ্বিতীয় রবিবার ছিল ১২ মে। আনা রিভস জার্ভিস আমেরিকার গৃহযুদ্ধে আহত সকল সৈন্যদের চিকিৎসা করতেন।অ্যান রিভস জার্ভিস ১৯০৫ সালে মারা যান এবং এর তিন বছর পরে মেয়ে আনা জার্ভিস তার মায়ের স্মরণে মাতৃ দিবস শুরু করেন। ১৯০৮ সাল থেকে মাতৃ দিবস শুরু হলেও ১৯৯২ সালে এই দিনটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।


More Stories
চমকে দিলেন ট্রাম্প, কোন প্রেক্ষাপটে ভারত – মার্কিন বাণিজ্য চুক্তি? কেন ট্রাম্পের অবস্থান বদল?
ভারতরত্ন সম্মান : ইতিহাস ও বিতর্ক
“ইতিহাসের পাতা থেকে” কালজয়ী : সাহিত্যের মণিমুক্তো