Home » ধনকুবের রকফেলার ও স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি: অর্থনৈতিক সমৃদ্ধির ইতিহাস

ধনকুবের রকফেলার ও স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি: অর্থনৈতিক সমৃদ্ধির ইতিহাস

সময় কলকাতা ডেস্ক,২৩ মে :কে না হয় বিপুল অর্থের অধিকারী? অনেকেই কোটিপতি হতে চান। যদিও আজকাল কোটিপতি শব্দটির আক্ষরিক অর্থ যদি ধরা যায়, অনেকেই হয়তো তাই। তবে আজ থেকে একশো বছর আগে, আমেরিকার মত দেশেও তুলনামুলক বিত্তশালীর অনেক কম আর ধনুকবেরের সংজ্ঞাও ছিল অন্যরকম।আজ থেকে দশ বছর আমেরিকায় ১৬ লক্ষ মিলিয়নেয়ার ছিল। আর এখানেই প্রাসঙ্গিক  স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি ও রকফেলারের নাম বিলিয়নের অংকটা অন্যরকম।১০০ কোটিতে এক বিলিয়ন হয়। টাকার দাম কমছে। আজ থেকে ১০০ বছর আগের চিত্রটাই ছিল অন্যরকম। কে আমেরিকার মত দেশ-ই হোক না কেন!১০০ কোটির মালিক হওয়া চাট্টিখানি ব্যাপার ছিল না তখনকার দিনে। বিলিওনেয়ারের সংজ্ঞা কার্যত প্রথম এনে দেন মার্কিন ধনকুবের জন রকফেলার। ১৯১৬ সালে, তাঁকেই প্রথম নিশ্চিত বিলিওনেয়ারের তকমা দেওয়া হয়। কে ছিলেন এই রকফেলার?

আরও পড়ুন :কলকাতা ট্রামের ১৫০ বছর,ঘোড়ায় টানা জলের গাড়ি আজ তিলোত্তমার ঐতিহ্য

জন ডেভিসন রকফেলার সিনিয়র একজন আমেরিকান ব্যবসায়ী এবং সমাজসেবী ছিলেন। ১৮৩৯ সালের ৮ জুলাই তাঁর জন্ম। ১৯৩৭ সালে প্রয়াত হন। সর্বকালের অন্যতম ধনী আমেরিকান এবং আধুনিক ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে তাঁকে ধরা হয়।রকফেলার আপস্টেট নিউইয়র্কের একটি বড় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যারা অবশেষে ক্লিভল্যান্ডে বসতি স্থাপনের আগে বেশ কয়েকবার স্থানান্তরিত হয়েছিল।তিনি ১৬ বছর বয়সে একজন সহকারী হিসাবরক্ষক হয়েছিলেন এবং কুড়ি বছর বয়স থেকে শুরু করে বেশ কয়েকটি ব্যবসায়িক অংশীদারিত্বে ভাগ নিয়ে তার ব্যবসাকে তেল পরিশোধনে মনোনিবেশ করেছিলেন। ১৮৭০ সালে রকফেলার সালে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি ১৮৯৭  সাল পর্যন্ত এটি পরিচালনা করেন এবং এর বৃহত্তম শেয়ারহোল্ডার ছিলেন। ১৮৬৩ থেকে ১৮৮০ সাল পর্যন্ত  তাঁর স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি আমেরিকার তেল উৎপাদনের নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করত। তিনি নাকি এন্ড্রু  কারনেগি কে বেশি বড়লোক বিষয়টি নিয়ে চর্চা ও বিতর্ক থাকলেও রকফেলার সিনিয়রের বৈভব নিয়ে  সংশয় নেই। ২৩ মে দিনটিতে তাঁর প্রয়াণ দিবস।।

আরও পড়ুন : হিরোশিমা দিবস, বিশ্ব ইতিহাসের কালিমালিপ্ত একটি দিন

About Post Author