সময় কলকাতা ডেস্ক,১২ আগস্ট : মধ্যপ্রদেশের জব্বলপুরের বিজেপি নেত্রী সানা খান খুনের রহস্যের জাল গুটিয়ে আনছে পুলিশ। নিখোঁজ নেত্রী যে খুন হয়েছেন জানার পরে এখন মৃতার দেহ উদ্ধার হওয়া বাকি। যদিও মধ্যপ্রদেশের জব্বলপুরের স্থানীয় ভারতীয় জনতা পার্টির নেত্রী সানা খানকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। জব্বলপুরের একজন পুলিশ কর্মকর্তা শনিবার জানিয়েছেন, অমিত সাহু ওরফে পাপ্পু (৩৭) নামে অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে যে সে, আর্থিক ও ব্যক্তিগত সমস্যার জন্য সানা খানকে খুন করেছে।
সানা খান ২ আগস্ট নাগপুর থেকে জব্বলপুরে এসেছিলেন এবং তারপরে নিখোঁজ হয়েছিলেন বলে জানা গিয়েছে ।তার পরিবারের সদস্যরা তার সন্ধানে জব্বলপুরে এসেছিলেন। যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও, তার হদিস অজানা থেকে যায়।এফআইআর অনুসারে, সানা খান নাগপুর থেকে একটি প্রাইভেট বাসে রওনা হয়েছিলেন এবং পরের দিন জবলপুরে পৌঁছানোর পর তার মায়ের সাথে যোগাযোগ করেছিলেন ।সানা খান অতঃপর নিখোঁজ হয়ে যান।
অমিত সাহু পুলিশকে জানিয়েছেন যে নাগপুরের বাসিন্দা সানা খানকে তার বাড়িতে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে এবং পরে তার লাশ জেলার একটি নদীতে ফেলে দেয়। সানা খানকে হত্যার অভিযোগে শুক্রবার অমিত সাহুকে জব্বলপুরের গোরাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
“অভিযুক্ত, যে একটি ‘ধাবা’ (রাস্তার ধারের খাবারের দোকান) চালায়, বলেছে যে সে তার স্ত্রী(সানা খান) কে তার বাড়িতে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে এবং পরে তার দেহ মেরেগাঁও গ্রামের কাছে একটি সেতু থেকে হিরণ নদীতে ফেলে দিয়েছে।,” অতিরিক্ত পুলিশ সুপার কমল মৌর্য বলেছেন। তিনি এও জানিয়েছেন, সানা খানের দেহ এখনও উদ্ধার করা হয়নি।
আরও পড়ুন : উত্তরাখণ্ডের বৃষ্টি, কেদারনাথে যাওয়ার পথে ভূমিধসের কারণে মৃত্যু পাঁচ তীর্থযাত্রীর


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
যুদ্ধের জাঁতাকলে ভারত