সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বর: ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিতে। মঙ্গলবার দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডেও কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ২৫ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। সেসময় কম্পনের মাত্রা ছিল ৪.৬। এরপর দুপুর ২টো ৫১ মিনিটে দ্বিতীয়বার ফের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। এদিন কম্পনের উৎসস্থল ছিল প্রতিবেশী রাষ্ট্র নেপাল। ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন হংকংকে গোলের মালা, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল
তবে প্রাণহানির কোন খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকাই কম্পন অনুভূত হয় দিল্লিতে। তড়িঘড়ি নীচে নেমে আসেন বহুতলে থাকা অনেকেই। দিল্লির পুলিশের তরফে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে। গত মাসেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে শক্তিশালী ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ক্রাইস্টচার্চ থেকে ১২৪ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছিল। তবে, কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এমনকী সুনামির সতর্কতাও জারি করা হয়নি। যদিও এই জোরাল কম্পন অনুভূত হয় অকল্যান্ড দ্বীপ পর্যন্ত। প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্প অনুভব করেছেন। ভূমিকম্পের জেরে মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে ঘরবাড়ি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর