Home » বদলে গেল মিজোরামের ভোটের ফল প্রকাশের দিন

বদলে গেল মিজোরামের ভোটের ফল প্রকাশের দিন

সময় কলকাতা ডেস্ক, ২ ডিসেম্বর: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল একই দিনে প্রকাশ হচ্ছে না। শেষমেশ মিজোরামের ভোটের ফল প্রকাশের দিন বদল। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলঙ্গানার সঙ্গে মিজোরামের ভোটের ফল ৩ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ ডিসেম্বর মিজোরামের ভোট গণনা হবে বলে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলেঙ্গানার সঙ্গে মিজোরামের ভোটের দিন ঘোষিত হয় এবং ভোটের ফলাফল একই দিনে প্রকাশিত হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।

আরও পড়ুন    শহরজুড়ে শীতের আমেজ, তারই মধ্যে বঙ্গোপসাগরে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

আগামী ৩ ডিসেম্বর ৫ রাজ্যের ভোটের ফল প্রকাশিত হওয়ার কথা ছিল। বুধবারই ৫ রাজ্যের নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এর একদিন পর শুক্রবার হঠাৎ করেই মিজোরামের ভোট গণনার আলাদা দিন ধার্য করে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, মিজোরামের বাসিন্দাদের কাছে রবিবার একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। প্রসঙ্গত, মিজোরামের বাসিন্দাদের বরিষ্ঠ অংশ হল খ্রিস্ট-ধর্মাবলম্বী। মিজোরামের খ্রিস্ট-ধর্মাবলম্বী MKHC সম্প্রদায়ের কাছে রবিবার একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই সম্প্রদায়ের লোকেরা রবিবার পবিত্র দিন হিসাবে মনে করেন। ফলে এদিন প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনা হয়। ফলে রবিবার ভোট গণনা হলে বিশেষ প্রার্থনা থেকে বিরত থাকতে হত।

আরও পড়ুন   কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতিকাণ্ডে দুই বিজেপি বিধায়ককে তলব সিআইডির

সেজন্য রবিবার ভোট গণনার দিন বদলের বিষয়ে নির্বাচন কমিশনের তরফে আবেদন জানানো হয়। এদিকে, বাকি ৪ রাজ্যের সঙ্গে মিজোরামের ভোটের ফল গণনার দিন স্থির হয়েছিল ৩ নভেম্বর, রবিবার। তাই সেদিন ভোট গণনা না করে সপ্তাহের অন্য যে কোনও দিন করার জন্য বিভিন্ন জায়গা থেকে অনুরোধ এসেছিল। সেই অনুরোধ মেনেই ভোট গণনার দিন একদিন পিছিয়ে ৪ ডিসেম্বর, সোমবার করা হল। যদিও নির্বাচন কমিশনের তরফে এই কারণটি স্পষ্ট করা হয়নি।

About Post Author