সুজয় ভট্টাচার্য, পূর্ব বর্ধমান, সময় কলকাতা : লজ্জায় মুখ ঢাকা যায় না, শিউরে উঠতে হয়। রেললাইনে পড়ে আছে কিশোরীর দেহ আর এক এক করে ট্রেন চলে যাচ্ছে দেহের উপর দিয়ে। সভ্য দেশে বিরল ও চরম অমনুষ্যত্বের নিশান উড়িয়ে দিল রেল। রেল কর্তৃপক্ষের অমানবিকতার ছবি স্পষ্ট হয়ে উঠল কালনার সমুদ্রগড়ে। এক কিশোরীর রেললাইনে মৃত্যু ফুটিয়ে তুলল মানুষের নৃশংস এক উদাসীনতা।
ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে কিশোরীর। হাওড়া-কাটোয়া শাখায় কালনার সমুদ্রগড় নান্দাই স্টেশনের মাঝামাঝি এলাকায় ঘটা দুর্ঘটনায় মৃত ওই কিশোরীর নাম লক্ষ্মী হালদার, বয়স আনুমানিক ১৭। দীর্ঘক্ষণ ধরেই দেহ পড়ে থাকে রেল লাইনে।স্থানীয় সূত্রে জানতে পারা যায়, যথাসময়ে খবর পেলেও অনেক দেরিতে দেহটি উদ্ধার করে জিআরপি কালনা। মেয়েটির বাড়িতে যখন কান্নার রোল উঠেছে তখনও এক এক করে ট্রেন পার হয়ে যাচ্ছিল রেল লাইনের মাঝখানে কুণ্ডলী পাকিয়ে পড়ে থাকা কিশোরী দেহের ওপর দিয়ে।
গোপালনগর স্টেশনের কাছে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ
ঘটনার জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানতে পারা যায়,শনিবার ডাউন কাটোয়া হাওড়া লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরীর। বিষয়টি নজরে আসতেই স্থানীয় মানুষজন এলাকায় ভিড় জমাতে শুরু করেন। পাশাপাশি খবর দেওয়া হয়কাছাকাছি সমুদ্রগড় স্টেশন ম্যানেজার ও জিআরপি কালনাকে। খবর পেয়েও জিআরপি দেহ উদ্ধারে অনেকটা দেরি করায় ডাউন লাইনে একের পর এক যাত্রী বোঝাই ট্রেন কিশোরীর উপর দিয়ে চলে যায়।
স্বাভাবিকভাবেই রেলের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন।একের পর এক ট্রেন দেহর উপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় রেলের সঙ্গে যুক্ত ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগগুলি কোনও ভাবেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বলে স্থানীয়দের দাবি। অন্যদিকে মনুষ্যত্বের পক্ষে লজ্জাজনক এই নৃশংস, হতাশাজনক চিত্র এক বিরাট প্রভাব ফেলতে পারে জন-মানসে বলেই মনে করছেন সমাজের তথাকথিত প্রগতিশীল সমাজ ।।
আরও পড়ুন ভুবন সোম চরিত্রের অভিনেতা সাধু মেহের প্রয়াত, শোকপ্রকাশ নরেন্দ্র মোদির


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?