Home » গ্যাস-অ্যাসিডিটির সমস্যায় মুঠো মুঠো অ্যান্টাসিড খাচ্ছেন? এসব না করে রোজ খান পরিচিত এই জিনিস

গ্যাস-অ্যাসিডিটির সমস্যায় মুঠো মুঠো অ্যান্টাসিড খাচ্ছেন? এসব না করে রোজ খান পরিচিত এই জিনিস

সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: খেজুরে অনেক ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে গ্যাস-অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির জন্য খেজুর দারুণ কাজ করে। এছাড়াও খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ফাইবার, যা শরীরের অনেক রোগ থেকে মুক্তি দেয়। খেজুরকে ‘ওয়ান্ডার ফ্রুট’ বলা হয়ে থাকে। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়ামের,কার্বোহাইড্রেট, চিনি এবং ভিটামিন বি। যা গ্যাস-অ্যাসিডিটির সমস্যায় ম্যাজিকের মত কাজ করে। তাই প্রত্যেকদিন সকালে খালি পেটে খেজুর খাওয়া উচিত। খেজুরে কোলেস্টেরল থাকে না। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, কোষের ক্ষতি প্রতিরোধ, ক্যান্সার প্রতিরোধ এবং হার্ট সংক্রান্ত সমস্যা প্রতিরোধেও খেজুর খুবই কার্যকরী। গ্যাস-অ্যাসিডিটির সমস্যায় রক্ষা পেতে একমাত্র সহজ উপায় হল খেজুর। আসুন দেখে নেওয়া যাক খেজুরের কিছু স্বাস্থ্য গুনাগুন-

আরও পড়ুন  মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারকে মুক্তি দিল কাতার

গ্যাস-অ্যাসিডিটির সমস্যায়
গ্যাস-অ্যাসিডিটির সমস্যায় ভেজানো খেজুর দারুণ কাজ করে। কেননাএতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান অন্ত্রের হাল ফেরানোর কাজে সিদ্ধহস্ত। তাই নিয়মিত খেজুর খেলে গ্যাস-অ্যাসিডিটির সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। ভেজানো খেজুরের গুণে অন্ত্রের স্বাস্থ্যের হাল ফেরার পাশাপাশি দেহে জলের ঘাটতি মেটে।
ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ
এতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে। যা কিনা ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার কাজে রাখতে বিশেষ ভূমিকা নেয়। আর হাইপারটেনশনকে কন্ট্রোলে রাখতে হার্টও ভাল থাকে।
কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি
যাদের বদহজম বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের খেজুর খাওয়ার পরামর্শ দেওয়া হয়।এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যার কারণে হজম প্রক্রিয়া ঠিক থাকে।প্রতিদিন রাতে চারটি খেজুর জলে ভিজিয়ে রাখুন এবং সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই ফল দেখতে পাবেন।
গর্ভবতী মহিলাদের জন্য উপকারী
খেজুর গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী।খেজুরে থাকা আয়রন মহিলাদের এইসময় রক্তে ভরপুর করে।খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা গর্ভবতী মহিলাদের জন্য অপরিহার্য।গর্ভবতী মহিলারা সহজেই দিনে ১-২টি খেজুর খেতে পারেন।

About Post Author