Home » হোলির সকালে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ভস্ম আরতির সময় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন ১৩ জন পুরোহিত

হোলির সকালে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ভস্ম আরতির সময় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন ১৩ জন পুরোহিত

সময় কলকাতা ডেস্ক, ২৫ মার্চঃ দোল পূর্ণিমার দিন ভয়ঙ্কর দুর্ঘটনা। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দিরে বিধ্বংসী আগুন। অগ্নিদ্বগ্ধ কমপক্ষে ১৩ জন পুরোহিত। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, দোল পূর্ণিমায় ওই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সোমবার সকালেই গর্ভগৃহে ভস্ম আরতির আয়োজন করা হয়। সেই সময় আচমকাই আবির এসে পড়ে। তাতেই দাউদাউ করে আগুন লেগে যায়। মন্দির থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

আরও পড়ুন  বারাসাত লোকসভা কেন্দ্র :কে এই স্বপন মজুমদার?কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর সম্পর্কে জেনে নিন

অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন পুরোহিত ঝলসে যান। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও মন্দিরে উপস্থিত ভক্তরা মিলে উদ্ধার শুরু করেন। এরপর আহতদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রধান পুরোহিত সঞ্জয় গুরুর শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন       OPTICAL ILLUSION: প্রখর পর্যবেক্ষণ শক্তির অধিকারী আপনি? নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে দেখান

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গর্ভগৃহের দেওয়াল ও ছাদে রুপোর প্রলেপ রয়েছে। প্রতি বছর হোলিতে বাবা মহাকালকে আবির নিবেদন করা হয়। এই বছর গর্ভগৃহের দেওয়ালে রঙ লেগে যাতে নষ্ট না হয়, সেই জন্য শিবলিঙ্গের ওপর প্লাস্টিকের ফ্লেক্স বসানো হয়েছিল। এদিন মন্দিরের গর্ভগৃহে পুরোহিতরা যখন একে অপরকে আবির দিচ্ছিলেন, সেই সময় আরতির থালায় জ্বলন্ত কর্পূরের ওপর পড়ে আবির। সেখান থেকেই আগুন লাগে এবং শিবলিঙ্গের উপরে থাকা ফ্লেক্সেও আগুন ধরে যায়।

 আরও পড়ুন   Lok Sabha Election 2024: মোদির পরিবার দাগী অপরাধীদের পরিবার, প্রমাণ দিয়ে বেনজির আক্রমণে রাজ্যের শাসক দল, পাল্টা দিল বিজেপি

#Ujjain’sMahakaltempleFire

#Latestbengalinews

About Post Author