Home » আইপিএল 2024 :দিল্লি ক্যাপিটালস ২০ রানে হারাল চেন্নাইকে

আইপিএল 2024 :দিল্লি ক্যাপিটালস ২০ রানে হারাল চেন্নাইকে

সময় কলকাতা ডেস্ক,১ এপ্রিল : #আইপিএল২০২৪ অবশেষে জয় পেল দিল্লি ক্যাপিটালস  । পন্টিং-সৌরভের ছায়ায় থাকা দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ ফর্মে ফিরতেই দিল্লি ক্যাপিটালসের জয় এল। দিল্লি ২০ রানে হারাল ঋতুরাজ -ধোনির শক্তিশালী চেন্নাইকে। খলিল আহমেদ – মুকেশ কুমার ভালো বল করায় চেন্নাই ১৯২ রানের জয়ের লক্ষ্য থেকে অনেক আগেই থেমে যায়।

আরও পড়ুন বিধ্বংসী ঘূর্ণিঝড় : মৃত ৫, জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী

যদিও  দিল্লি ক্যাপিটালস অধিনায়ক পন্থ ভালো খেললেন তবুও বলতে হবে দলগত পারফরমেন্স  ভালো রেখেই এল দিল্লির জয়। ব্যাটে পন্থ ছাড়াও ওয়ার্নার ও পৃথ্বী  শ সফল হলেন, দারুন পার্টনারশিপ  গড়ে তুললেন ওপেনিংয়ে।ওয়ার্নার করেন ৫২, পৃথ্বী  করেন ৪৩। তারপরে ঋষভ পন্থের ৩২ বলে ৫১ রানের ইনিংসের সৌজন্যে  ৫ উইকেটে ১৯১ রান তোলে। পাল্টা ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭১ রান তোলে চেন্নাই। শুরুতে খলিল আহমেদ ঋতুরাজ – রাচিন কে তুলে যে ঝটকা দেন চেন্নাই ইনিংসে তা তারা কাটিয়ে উঠতে পারে নি। পরের দিকে ঘাতক হয়ে ওঠেন মুকেশ।খলিল আহমেদ ২ উইকেট এবং মুকেশ কুমার ৩ উইকেট পান। মহেন্দ্র সিং ধোনি ব্যক্তিগত ৫ রানে মুকেশ কুমারের বলে খলিল আহমেদকে সোজা ক্যাচ দিলেও খলিল তা ফস্কান।  শেষ দিকে ধোনি ব্যাটে ঝড় তুললেও তা দিয়ে জয় আসে নি। শেষ ওভারে নোকিয়ার বলে ধোনি রূদ্ররূপ ধরলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।ম্যান অফ দ্যা ম্যাচ খলিল আহমেদ।।

আরও পড়ুন পাকিস্তান দলে ফিরছেন বিতর্কিত ফাস্ট বোলার মহম্মদ আমির ?

#আইপিএল 2024

About Post Author