Home » Bratya Basu: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্যের মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের

Bratya Basu: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্যের মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের

সময় কলকাতা ডেস্ক,  ৫ এপ্রিলঃ  ফের তুঙ্গে রাজ্য ও রাজ্যপাল সংঘাত। বিভিন্ন ইস্যুতে এর আগেও একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের মতানৈক্য হয়েছে। তারই মধ্যে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্যের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। যদিও এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টিকে ‘হাস্যকর’ বলে কটাক্ষ করেছেন ব্রাত্য। জানা গিয়েছে, রাজ্যপাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছেন। গত ৩০ মার্চ মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’র সভা ডাকা হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন ব্রাত্য।

আরও পড়ুন  IPL 2024: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অতীতে দুই দলের সাক্ষাতে পরিসংখ্যান কী?

ওই সভাতেই নির্বাচনী বিধি ভাঙা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল। তার জেরেই ব্রাত্যকে পদ থেকে সরানো এবং তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ করেছেন তিনি। ইতিমধ্যেই নবান্নে সুপারিশপত্র পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালেই রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখা হয়, ব্রাত্য বসুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক নষ্ট হয়েছে। যদিও পরে ওই পোস্ট রাজভবনের তরফে ডিলিট করা হয়েছে বলেই দাবি করেন ব্রাত্য বসু। তবে তার কিছুক্ষণের মধ্যে ব্রাত্য বসুকে সরানোর সুপারিশ করে রাজভবন।

অন্যদিকে, রাজ্যপালের এই সুপারিশকে হাস্যকর বলে দাবি করেছেন ব্রাত্য। এ বিষয়ে ক্ষোভপ্রকাশ করে তিনি লেখেন, ‘আমি রাষ্ট্রপতির কাছে যদি রাজ্যপালকে সরানোর সুপারিশ করতাম, তা হলে সেটা যেমন হাস্যকর হত, এটাও ঠিক তেমনই হাস্যকর। আমি কোনও নির্বাচনী বিধিভঙ্গ করে থাকলে তা কমিশনের নজরে আনার অধিকার রয়েছে রাজনৈতিক দলের। ভারতের সংবিধান অনুযায়ী কোনও রাজ্যের মন্ত্রীর অপসারণ বা নিয়োগের সুপারিশ করতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যপাল এমন অভিযোগ তুলে নিজের সাংবিধানিক পদের অপব্যবহার করছেন। নিজের রাজনৈতিক পরিচয়ও প্রকাশ্যে এনেছেন। নিজের সাংবিধানিক সীমাও লঙ্ঘন করেছেন।’

#BratyaBasu

#GovernorC. V. Ananda Bose

#latestbengalinews

About Post Author