Home » মাদকপাচারের অভিযোগে জেলখাটা, দু-কানকাটা সমাজবিরোধীর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সংবিধানকে অপমান, বিজেপি প্রার্থীকে কাউন্টার অ্যাটাক কাকলি ঘোষ দস্তিদারের

মাদকপাচারের অভিযোগে জেলখাটা, দু-কানকাটা সমাজবিরোধীর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সংবিধানকে অপমান, বিজেপি প্রার্থীকে কাউন্টার অ্যাটাক কাকলি ঘোষ দস্তিদারের

সময় কলকাতা ডেস্ক,৩০ এপ্রিল : 2024 loksabha Elections শুরুটা করেছিলেন  বারাসাতের বিজেপি প্রার্থী  স্বপন মজুমদার। অবশেষে কাউন্টার অ্যাটাক করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দুর্নীতির প্রশ্নে তৃণমূলকে বিঁধতে গিয়ে সরাসরি কাকলি ঘোষ দস্তিদারকে আক্রমণ করেছিলেন বিজেপি প্রার্থী। একাধিক জায়গায় তাঁর মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও লাগাম ছাড়া ভাষা সন্ত্রাসের অভিযোগ স্বপন মজুমদারের বিরুদ্ধে তুলেছে তৃণমূল। কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছিলেন, রাজনৈতিক সৌজন্যের অভাব রয়েছে বিজেপি প্রার্থীর। সোমবার বিকেলে মধ্যমগ্রামে  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, এবার তিনি মুখ খুললেন, রীতিমত ক্ষুব্ধ হয়ে নাম না করেই স্বপন মজুমদারকে কাউন্টার অ্যাটাক করলেন। কাকলি ঘোষ দস্তিদার মনে করছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী  বিজেপি প্রার্থী দু-কান কাটা। তাঁর প্রতিদ্বন্দ্বীর সম্পর্কে মাদক পাচারের দায়ে  জেল খাটার কথা উল্লেখ করতেও ভোলেননি কাকলি ঘোষ দস্তিদার। কি বলেছিলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার? জবাবে কিই -বা বললেন কাকলি ঘোষ দস্তিদার?

চাপানউতোরের উল্লেখ করার আগে বলা দরকার, গত কয়েক সপ্তাহ ধরেই  বিজেপি প্রার্থী স্বপন মজুমদার  সরাসরি ভাষাগত সৌজন্যের  কথা মাথায় না রেখে বিপক্ষ রাজনৈতিক দলকে আক্রমণের পথে গিয়েছেন বলে রাজনৈতিক মহল মনে করছে।  সংসদীয় নির্বাচনে ভাষা সন্ত্রাসের এরকম নজির পূর্ববর্তী কোনও লোকসভা ভোটের সময় দেখেনি বারাসাত। ২০১৪ এবং ২০১৯ সালে  কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যথাক্রমে  বিজেপির  হাই প্রোফাইল প্রার্থী  পিসি সরকার এবং মৃণাল কান্তি দেবনাথ। তাঁদের দুজনের বাকধারা কখনও শালীনতার গণ্ডি ছাড়ায়নি। কিন্তু তৃণমূল তো বটেই, বারাসাতের অন্যান্য রাজনৈতিক দলও মনে করছে স্বপন মজুমদার বাকসংযম হারাচ্ছেন। বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূলের দলীয় স্তরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এবং তাঁর ভাষার ব্যবহার নিয়ে ক্ষোভ জমছিল। এবার পাল্টা আক্রমণের রাস্তায় গেলেন কাকলি ঘোষ দস্তিদার।তাঁর পাল্টা বক্তব্যে বিজেপি প্রার্থীর  ‘অশোভন’প্রত্যেকটি কথা তুলে ধরেছেন কাকলি ঘোষ দস্তিদার।  জবাবও দিয়েছেন কড়া ভাষায়।

কাকলি ঘোষ দস্তিদার  অত্যন্ত সুনির্দিষ্ট ভাবে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগ করেছেন বিজেপি প্রার্থী। পাশাপাশি তিনি জানিয়েছেন , চ্যালাকাঠ দিয়ে তৃণমূল কর্মীদের মারার নিদান দিয়েছেন বিজেপি প্রার্থী । বুথে যেতে হলে জীবন বীমা করে তৃণমূল কর্মীদের  যেতে হবে বলে হুমকিও দিয়েছেন স্বপন মজুমদার – এমনটাই উল্লেখ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি এই প্রসঙ্গে বলেন, স্বপন মজুমদার জাল সার্টিফিকেট দিয়ে পরবর্তী পর্যায়ে অধ্যয়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীকে আরও তোপ দাগেন বারাসাতের তৃণমূল প্রার্থী।

বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তাঁর প্রায় প্রতিটি নির্বাচনী প্রচারে তৃণমূল ও কাকলি ঘোষ দস্তিদার কে দুর্নীতিগ্রস্ত  বলায় সোমবার বিদায়ী সাংসদ পাল্টা জানান, বিজেপি প্রার্থী মাদক পাচারের অভিযোগে জেল খেটেছেন। তিনবারের সাংসদের মতে,  বিজেপি প্রার্থীর অন্যদের বিরুদ্ধে অভিযোগ করার কারণ বিজেপি প্রার্থী ” দুইকান কাটা “। তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর প্রতিদ্বন্দ্বীকে সমাজ বিরোধী আখ্যাও দিয়েছেন। তথাপি উল্লেখযোগ্যভাবে , সাংবাদিক সম্মেলনে  কাকলি ঘোষ দস্তিদার একবারও  বিজেপির প্রার্থীর নাম উচ্চারণ করেন নি। নাম উচ্চারণ না করেই সোমবার সন্ধ্যায় পাল্টা বিবৃতি দিলেন বারাসাতের বিদায়ী সংসদ ও এবারের তৃণমূল প্রার্থী ।

১৪ টি পতঞ্জলি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখন্ড সরকার

স্বপন মজুমদারের ক্ষেত্রে এরকম বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়। পুলিশকে আক্রমণ  বা তৃণমূল আশ্রিত গুন্ডাদের এনকাউন্টার ইত্যাদি উক্তি উত্তর ২৪ পরগনার ভৌগলিক মানচিত্রে আমদানি করেন তিনি।

আরও পড়ুনএক কবি ও বারাসাতের মৃত্যু উপত্যকা

জয়ের বিষয়ে কাকলি ঘোষ দস্তিদার আত্মপ্রত্যয়ী, লক্ষাধিক (দুলক্ষ ) ভোটে জিতবেন। তবুও বিজেপি প্রার্থীর ভাষা প্রয়োগ তিনি কোনমতেই মানতে পারছেন না। বিজেপি প্রার্থীর  বিষয়ে  তাঁর বক্তব্য,এরকম লোকের সংসদীয় রাজনীতিতে জায়গা পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা  সংবিধানের অপমান। বিজেপি প্রতিদ্বন্দ্বীর কুভাষা তাঁকে পীড়া দিলেও কাকলি ঘোষ দস্তিদার বারাসাতের শিক্ষিত মানুষের রুচির উপরে আস্থা রাখছেন। তাঁর বক্তব্য, বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তাঁর কাজ তাঁর হয়ে নির্বাচনে কথা বলবে।।

আরও পড়ুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় দল থেকে কি বাদ পড়বেন হার্দিক? পান্ডিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জয় শাহের সঙ্গে আলোচনায় বসছেন নির্বাচকরা

About Post Author