সময় কলকাতা ডেস্ক, ১৬ জুলাইঃ ভয়াবহ দুর্ঘটনা মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে। ট্রাক্টরকে ধাক্কা মেরে খাদে পড়ে গেল তীর্থযাত্রীদের বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ পুণ্যার্থী। গুরুতর আহত অন্তত ৩০। সূত্র মারফত জানা গিয়েছে, বাসটিতে মোট ৪২ জন তীর্থযাত্রী ছিলেন। সোমবার মধ্যরাতে বাসটি মুম্বইয়ের কাছে অবস্থিত ডোম্বিভলি থেকে পন্ধরপুরে যাচ্ছিল। ঠিক সেসময়ই ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুন Wimbledon 2024 : টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন স্পেনের আলকারাজ, স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন জোকারকে
মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তীর্থযাত্রীদের বাসটির। এরপরই রাস্তার পাশে একটি খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পুণ্যার্থীর। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে ৩০ জনের।
জানা গিয়েছে, নিহতেরা ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। তাঁরা আষাঢ়ী একাদশী উদযাপন করতে যাচ্ছিলেন। ইতিমধ্যেই ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়েই তীর্থযাত্রীদের বাসটি ধাক্কা মারে ট্রাক্টরটিকে। তারপর খাদে পড়ে যায়। এরপর ক্রেনের সাহায্যে সেটিকে টেনে তোলা হয়। আহতের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
#Mumbai-Pune expressway
#Terribleaccident


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর